শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কিভাবে তাড়াবেন ডিমের আঁশটে গন্ধ

প্রকাশিত - ০৮ ফেব্রুয়ারি, ২০২৬   ১১:৪০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বাঙালির রসনাবিলাসে ডিম এক অবিচ্ছেদ্য অংশ। ডিমের নানা পদে জমে ওঠে বাঙালির খাবার টেবিল। ছেলে থেকে বুড়োর কথা বাদ দিলেও ব্যাচেলরদের ডিম প্রীতির কথা কারও অজানা নইয়। তবে ডিমের সঙ্গে বাঙালির ভালোবাসা থাকলেও, ডিমের কাঁচা গন্ধ কারও কাছেই সুখকর নয়। ডিম খেতে যতটাই ভাললাগে, এদের আঁশটে গন্ধে ততটাই প্রাণ ওষ্ঠাগত। কাঁচা ডিম যে পাত্রে রাখা হয়, আঁশটে গন্ধ থেকে যায় তাতে। এমনকী রান্না করার পর যেসব পাত্রে রাখা হয় সেখানেও থাকে আঁশটে গন্ধ।

শত চেষ্টা করে, বাসনকে বার বার ধুলেও এই আঁশটে গন্ধ কিছুতেই যেতে চায় না। এমন সমস‍্যায় সেই পাত্রে অন‍্য খাবার খাওয়া বা রাখা দু:স্বাধ‍্য হয়ে দাঁড়ায়। সময়ের সঙ্গে সঙ্গে এই আঁশটে গন্ধ শুধু পাত্রে নয়, পাত্রের পাশাপাশি পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ে। কিন্তু খুব সহজেই ৫ উপায়ে এই আঁশটে গন্ধ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।ভিটামিন সিতে ঠাসা লেবু কেবলমাত্র খাওয়ার কাজেও পরিষ্কারে কাজেও সমান পারদর্শী। ডিম রান্না করার পর পাত্রে সামান্য লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এর পর পাত্রটি ঘষে ধুয়ে ফেলুন। লেবুতে উপস্থিত প্রাকৃতিক অ্যাসিড সহজেই গন্ধ দূর করে।

যে কোনও পাত্র থেকে গন্ধ দূর করতে লবণও কার্যকরী। ডিম রান্না করার সঙ্গে সঙ্গে পাত্রে সামান্য লবণ ছিটিয়ে দিন। কিছুক্ষণ পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। নুন এই আঁশটে গন্ধ টেনে নেয়।খুব সহজে পাত্র থেকে আঁশটে গন্ধ দূর করতে পারে খাবারের সোডা। বাড়তি পাওনা খাবার সোডা বাসন চকচকেও করে দেয়। বাসন ধোয়ার জলে সামান‍্য বেকিং সোডা মিশিয়ে তাতে কিছুক্ষণ বাসন ভিজিয়ে রাখুন। এর পর সাবান দিয়ে ধুয়ে ফেলুন। ব‍্যাস গন্ধ উধাও।

ভিনিগার শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি পাত্রের জেদি গন্ধও দূর করে। এমন অবস্থায় ডিম রান্না করার পর পাত্রে ভিনিগার মেশানো জল ঢেলে দিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ভিনিগারের তীব্র গন্ধ দুর্গন্ধ কমায়।কফি খেতে অনেকেই ভালবাসেন। কিন্তু জানেন কি কফি শুধু খাওয়ার কাজে নয়, পরিষ্কারের কাজেও অত‍্যন্ত দক্ষ। এমনকী খাবারের পাত্রের খারাপ গন্ধও দূর করতে পারে।বাসন ধোয়ার জলে সামান্য কফি পাউডার মিশিয়ে নিন। পাত্রে এই জলে ডুবিয়ে রাখুন। তারপর সাবান দিয়ে ধুয়ে ফেলেলেই উধাও গন্ধ।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।