শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শাড়িতে অনন্যা রুনা খান

প্রকাশিত - ০৭ ফেব্রুয়ারি, ২০২৬   ০৪:৪৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অভিনেত্রী রুনা খান মানেই ভিন্ন কিছু। একদিকে পর্দায় সাবলীল অভিনয়, অন্যদিকে তার সাহসী ও গ্ল্যামারাস উপস্থিতি- সব মিলিয়ে তিনি সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে ফের নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। 

ছবিতে রুনা খানকে দেখা গেছে অত্যন্ত আধুনিক ও আভিজাত্যপূর্ণ লুকে। পরেছেন নীল ও বেগুনি রঙের একটি জমকালো শাড়ি, ম্যাচিং স্লিভলেস সিকুইন ব্লাউজ; যা তাকে দিয়েছে এক অনন্য মাত্রা। এছাড়াও গলায় কয়েক লহরের সাদা মুক্তার মালা এবং হাতে মুক্তার ব্রেসলেট রুনার এই লুকে যোগ করেছে রাজকীয় ছোঁয়া। হালকা মেকআপ আর খোলা চুলে তার আত্মবিশ্বাসী চাহনি যেন ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে।

রুনার এই স্টানিং অবতার দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তার সহকর্মী ও অনুরাগী থেকে শুরু করে সাধারণ ভক্তরা। একজন মন্তব্য করেছেন, ‘অসাধারণ এবং মাইন্ড ব্লোয়িং’। আরেকজন লিখেছেন, ‘সুন্দরী, রুনা!’। মূলত তার এই সাহসী ব্যক্তিত্ব এবং সৌন্দর্য সামাজিক মাধ্যমে রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছে।

স্পষ্টভাষী ব্যক্তিত্ব এবং নিজস্ব স্টাইল রুনা খানকে সবসময় অন্যদের থেকে আলাদা করে রেখেছে। সামাজিক মাধ্যমে ঝড় তোলার পাশাপাশি পর্দার কাজেও এখন ব্যস্ত সময় তার। সম্প্রতি নির্মাতা আলী জুলফিকার জাহেদীর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রক্তছায়া’-তে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।