২৪ঘণ্টা অনলাইন : বাহারি রঙয়ের চুল এখন ফ্যাশানের নতুন ট্রেন্ড। কমবেশি সবাই এখন চুলে কালার বা হাইলাইট করাতে ভালোবাসেন। কিন্তু এই কালার করা চুলের জন্য প্রয়োজন বাড়তি যত্ন, নাহলে চুল হয়ে যেতে পারে রুক্ষ। কালার বা হাইলাইট করা চুল রুক্ষ হয়ে যাওয়ার মূল কারণ হলো কেমিক্যাল, হিট স্টাইলিং ও পরিবেশের প্রভাব, যা চুলের প্রাকৃতিক তেল ও প্রোটিন কমিয়ে দেয়। নিয়মিত যত্ন না নিলে চুল ভেঙে যাওয়া, ঝরে যাওয়ার মতো ঘটনা আপনাকে দুশ্চিন্তায় ফেলে দিতে পারে।
তাই কালার করা চুলে সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন, যা চুলের রঙ দীর্ঘস্থায়ী রাখে। প্রতিবার শ্যাম্পুর পরে ময়শ্চারাইজিং কন্ডিশনার ব্যবহার করতে হবে। চুলে সরাসরি গরম পানি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সপ্তাহে ১-২ বার ডিপ কন্ডিশনার বা হেয়ার মাস্ক ব্যবহার করতে পারলে ভালো।কালার বা হাইলাইট করা চুলে ব্লো ড্রায়ার, স্ট্রেইটনার, কার্লিং আয়রন যতটা পারা যায় কম ব্যবহার করুন। যদি ব্যবহার করতে হয়, হিট প্রোটেক্টেন্ট স্প্রে ব্যবহার করুন। প্রতি দুই মাসে অন্তত একবার চুলের ফাঁকা এবং দু’মোড়ানো অংশ কেটে ফেলুন।
চুলে নিয়মিত নারিকেল তেল, আর্গান অয়েল বা জোজোবা অয়েল ব্যবহার করুন। ব্যবহারের ২০ মিনিট পরে চুল ধুয়ে ফেলুন। এরপর চুল রোদে, ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়ে হবে। ভেজা চুল অস্বাস্থ্যকর।মনে রাখবেন, সূর্যের অতি বেগুনি রশ্মি চুলের প্রোটিন (ক্যারোটিন) ভেঙে দেয়, আর্দ্রতা কমিয়ে দেয় এবং রঙ ফিকে করে দেয়। বাজারে এখন সূর্যের অতি বেগুনি রশ্মিকে ঠেকাতে পারে এমন বেশ কিছু হেয়ার স্প্রে পাওয়া যায়। সেগুলো নিয়মিত ব্যবহারে চুলের রঙ দ্রুত নষ্ট হবে না।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।