শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অবাঞ্ছিত গর্ভধারণ রুখতে যা করবেন

প্রকাশিত - ০৫ ফেব্রুয়ারি, ২০২৬   ০২:০৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : একঘরে থাকবেন দু’টি মানুষ আর কাছাকাছি আসবেন না, তা হতে পারেন। দাম্পত্য আর যৌনতা – যেন একে অপরের পরিপূরক। তবে যৌনতা মানেই সন্তানের জন্ম দেওয়া নয়। অবাঞ্ছিত গর্ভধারণ রুখতে কেউ সাহায্য নেন পিল বা গর্ভনিরোধকের। বেশিরভাগ দম্পতি আবার কন্ডোম ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে পিলের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই বহু মহিলা তা এড়িয়ে চলতে চান। চিকিৎসা বিজ্ঞান এখন অনেক এগিয়ে গিয়েছে। একটা ছোট্ট কাঠিই রুখতে পারে অবাঞ্ছিত গর্ভধারণ। যৌন সুখকে নিমেষে করে দিতে পারে দ্বিগুণ।

দেশলাই কাঠির আকারের ছোট্ট একটি বস্তু। যা আপনার কনুইয়ের কাছে ত্বকে স্থাপন বা ইমপ্ল্যান্ট করা হবে। ওই ইমপ্ল্যান্টটি আপনার শরীরে প্রজেস্টিন হরমোনের নিঃসরণ ঘটাবে। তার ফলে শরীরে ডিম্বাণু গঠন বাধা পাবে। তাই অবাঞ্ছিত গর্ভধারণও সম্ভবপর হবে না। চিকিৎসা পরিভাষায় এটি হল ‘সাবডার্মাল ইমপ্ল্যান্ট’। এই পদ্ধতিতে কমপক্ষে ৩ বছর অন্তঃসত্ত্বা হওয়ার কোনও ভয় নেই।

গর্ভনিরোধক ওষুধ শরীরে হরমোনের ভারসাম্যে অনেক সময় প্রভাব ফেলে। তাই তা দীর্ঘদিন ব্যবহারের ফলে গর্ভধারণে জটিলতা তৈরি করে। তাই বহু মহিলা ওই ধরনের ওষুধ খাওয়ার ফলে আতঙ্কে ভোগেন। তবে কনুইয়ের ত্বকে ‘সাবডার্মাল ইমপ্ল্যান্টে’র ফলে এমন কোনও ক্ষতির সম্ভাবনা নেই। ইমপ্ল্যান্ট অপসারণের মাত্র কয়েকদিন পরই ফিরে আসে গর্ভধারণের ক্ষমতা।

আবার ‘সাবডার্মাল ইমপ্ল্যান্টে’র সঙ্গে যৌনাঙ্গের কোনও সম্পর্ক নেই। তাই সংক্রমণের ঝুঁকিও নেই। চিকিৎসকদের একাংশের মতে, তাই পিল, কন্ডোমের তুলনায় ‘সাবডার্মাল ইমপ্ল্যান্ট’ অনেক বেশি ফলপ্রসূ। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে পরীক্ষামূলকভাবে মহারাষ্ট্রের নানা জেলা হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে এই পরিষেবা চালু করা হয়েছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রান্তে এই গর্ভনিরোধী বন্দোবস্ত চালুর পরিকল্পনা রয়েছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।