শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেব নাকি শাকিব- কে বেশি ‘সিরিয়াস’, জানালেন জ্যোতির্ময়ী

প্রকাশিত - ০৩ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:২৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ঢালিউড মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘প্রিন্স’-এ অভিনয় করছেন ওপার বাংলার জ্যোতির্ময়ী কুণ্ডু। টালিউডের দেবের বিপরীতে বড় পর্দায় অভিষেকের পর এটা তার দ্বিতীয় সিনেমা। ওপার বাংলার এই অভিনেত্রী ছোটপর্দার জনপ্রিয়তার রেশ ধরে এখন বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করছেন। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুই বাংলার শীর্ষ দুই নায়কের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

দেব ও শাকিবের মধ্যে কাজের কোনো পার্থক্য লক্ষ্য করেছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দুই তারকাই অত্যন্ত বিনয়ী এবং কঠোর পরিশ্রমী। জ্যোতির্ময়ী বলেন, দেবদা শুটিং সেটে এলে বোঝা যায়। খুব মজা করে। নতুনদের জন্য পরিবেশ খুব সহজ করে দেয়। শাকিব খান খুব ধীরস্থির, শান্ত স্বভাবের । আবার একে বারে যে কথা বলেন না তেমন নয়। তবে সময়ে সময়ে মজার কথা বলতেও ছাড়েন না। আমি যেটা বুঝেছি উনি আসলে সব এনার্জি সঞ্চয় করেন শটের জন্য।

টেলিভিশন ধারাবাহিক থেকে উঠে আসা এই অভিনেত্রীর ক্যারিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না। তবে দেবের পর শাকিবের মতো বড় তারকার সাথে কাজ করার সুযোগ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে তিনি অন্য কোনো কাজ নিয়ে ভাবছেন না এবং পুরো মনোযোগ ‘প্রিন্স’ সিনেমার ওপরই রাখছেন। সিনেমাটির কিছু অংশের শুটিং এখনো বাকি আছে বলে জানা গেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।