শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তাহীনতায় ভুগছেন টম ক্রুজ, ফেলে গেলেন ৫৯৮ কোটির ফ্ল্যাট

প্রকাশিত - ০২ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: লন্ডনের অভিজাত এলাকা নাইটসব্রিজে নিরাপত্তা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে নিজের বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। রোববার (১ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, হাইড পার্ক সংলগ্ন ওয়ান হাইড পার্ক ভবনে টম ক্রুজের একটি পেন্টহাউস ছিল। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯২ কোটি টাকা)।  ‘মিশন: ইম্পসিবল’ খ্যাত ৬৩ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করলেও সাম্প্রতিক এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তিনি লন্ডনে আর নিরাপদ বোধ করছেন না। বর্তমানে তিনি যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে জানা গেছে।

টম ক্রুজের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি ওই অ্যাপার্টমেন্ট ভবনের নিচে অবস্থিত ‘বুশেরার’ নামক একটি বিলাসবহুল ঘড়ির দোকানে সশস্ত্র হামলা চালায় ছয় ডাকাত। তারা স্লেজহ্যামার দিয়ে কাচ ভেঙে ভেতরে ঢুকে বিপুল পরিমাণ রোলেক্স ঘড়ি লুট করে নিয়ে যায়। এই ঘটনার পর থেকেই টম ক্রুজ উদ্বিগ্ন হয়ে পড়েন।  ওই সূত্রটি আরও জানায়, এই ধরনের আক্রমণ প্রমাণ করে যে, অতি উচ্চমূল্যের এলাকা হওয়া সত্ত্বেও এখানকার নিরাপত্তা ব্যবস্থা কতটা নাজুক। এই ঘটনাই তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধান কারণ হিসেবে কাজ করেছে।

নাইটসব্রিজে থাকাকালে টম ক্রুজ অনেকটা নিভৃতেই জীবনযাপন করতেন। ভোরে স্থানীয় রাস্তায় তাকে দৌড়াতে দেখা যেত। তবে ডাকাতির ঘটনার পরপরই তিনি দ্রুত তার আসবাবপত্র সরিয়ে নেন। ভবনের কর্মীরা জানান, অত্যন্ত দ্রুততার সাথে পেন্টহাউসটি খালি করা হয়েছে। লন্ডনের অন্যতম ব্যয়বহুল এলাকা নাইটসব্রিজে সাম্প্রতিক সময়ে অপরাধের মাত্রা বৃদ্ধি পেয়েছে। টম ক্রুজের মতো হাই-প্রোফাইল তারকার চলে যাওয়া এই এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।