শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন - ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত - ০১ ফেব্রুয়ারি, ২০২৬   ১২:১৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক সম্মেলন- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের পরিচালকগণ- অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ, সাবেক অতিরিক্ত সচিব মোঃ আব্দুল আহাদ, সরকারের অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ব্যাংকার এস.এম. ইকবাল হোছাইন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক মোঃ সিরাজুল ইসলাম।

 এসময় অন্যান্যদের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবু মোঃ মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, মহাব্যবস্থাপক মোঃ ইসমাইল, মোঃ মমিনুল হক, মোঃ নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মোঃ হাসান ইমাম, মোঃ গোলাম সাঈদ খান, সাইদুর রহমান সোহেল, শাখা ও উপশাখা ব্যবস্থাকগণ ও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী বলেন, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে আমরা ভালো করেছি। তবে আত্মতুষ্টির সুযোগ নেই। হারানো গৌরব ফিরিয়ে আনতে আমাদের আরও পরিকল্পিত ও ধারাবাহিকভাবে কাজ করতে হবে। তিনি ব্যাংকের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

জনাব চৌধুরী আরেও বলেন, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সকল নির্দেশনা কঠোরভাবে পরিপালন করতে হবে এবং কর্মক্ষেত্রে নৈতিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। পাশাপাশি গ্রাহকদের উন্নত ও সহজতর সেবা প্রদান এবং লোকসানি শাখাগুলোকে লাভজনক শাখায় রূপান্তরের মাধ্যমে ব্যাংকের আয় বৃদ্ধির আহ্বান জানান। এ সময় তিনি সার্বিক সহযোগিতার জন্য নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

বিশেষ অতিথি শেখ ফরিদ ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে তুলনামূলক আলোচনা করেন এবং বেসিক ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নতুন কোনো ঋণ খেলাপি হতে দেওয়া যাবে না, স্বল্পসুদে আমানত সংগ্রহ বাড়াতে হবে এবং কমিশন আয়সহ নন-ইন্টারেস্ট ইনকাম বৃদ্ধির ওপর জোর দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম দেশের বিভিন্ন ব্যাংকের খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর উদাহরণ তুলে ধরে বেসিক ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ভালো গ্রাহক নির্বাচন, রপ্তানি আয় বৃদ্ধি এবং খেলাপি ঋণ আদায়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মো. আব্দুল আহাদ ব্যাংকের আয় বৃদ্ধি ও ব্যয় হ্রাসের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ব্যাংকের সর্বস্তরে সুশাসন জোরদার করা জরুরি। এ ছাড়া তিনি খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে আইনী প্রক্রিয়া গতিশীল করার পরামর্শ দেন। ড. আবু সালেহ মোস্তফা কামাল সর্বাবস্থায় নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্ব দেন। এস. এম. ইকবাল হোসাইন রেমিট্যান্স আহরণের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুজ্জামান খান সকল শাখা ও উপশাখা প্রধানকে স্বাগত জানান এবং ২০২৬ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার সকল বিধিবিধান কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান। সম্মেলনে ব্যাংকের বিভিন্ন কৌশলগত বিষয় নিয়েও শাখা ব্যবস্থাপকগণকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। উল্লেখ্য, বেসিক ব্যাংক ক্রমান্বয়ে উন্নতির পথে অগ্রসর হচ্ছে এবং স্থানীয় ও বৈদেশিক মুদ্রা উভয় ক্ষেত্রেই ব্যাংকের তারল্য পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।