শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রহগুলোর কৈশোরের ‘ধকল’ কাটানোর সময়ের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

প্রকাশিত - ৩১ জানুয়ারি, ২০২৬   ০২:৩৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :গ্রহগুলো যখন তৈরি হতে শুরু করে, অর্থাৎ শুরুর দিকে, যখনও তাদের কক্ষপথ সুশৃঙ্খল হয়ে ওঠে না, তখন বিভিন্ন আকারের মহাজাগতিক বস্তুর সঙ্গে এগুলোর সংঘর্ষ ঘটে; ঠিক যেমন পৃথিবীর সঙ্গে বিশাল এক বস্তুর ধাক্কায় তৈরি হয়েছিল চাঁদ। এখন বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ প্রকল্প ‘অ্যাটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে’ (অ্যালমা) ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা নবজাতক নক্ষত্রকে ঘিরে গ্রহ তৈরির সেই বিশৃঙ্খল ‘কৈশোর’ সময়ের সন্ধান পেয়েছেন। অ্যালমার অধীনে পরিচালিত ‘রিজলভ এক্সোকুইপার বেল্ট সাবস্ট্রাকচার্সের’ (আর্কস) অংশ হিসেবে পাওয়া এই সাফল্য বিজ্ঞানীদের কেবল গ্রহগুলোর বিবর্তন প্রক্রিয়া বুঝতে সাহায্য করবে না, বরং সৌরজগতের ইতিহাসের এক উত্তাল সময় সম্পর্কেও ধারণা দেবে; যার খোঁজ এতদিন ছিল না। 

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ওয়েসলিয়ান ইউনিভার্সিটির গবেষক ও দলটির সহ-নেতা মেরেডিথ হিউজ এক বিবৃতিতে বলেছেন, “আমরা গ্রহ তৈরির ‘শৈশবের ছবি’ দেখেছি, কিন্তু এখন পর্যন্ত তাদের ‘কৈশোরের সময়টি’ ছিল এক রহস্যময় সূত্র। এই প্রকল্পটি আমাদের চাঁদের গর্ত, কুইপার বেল্টের গতিশীলতা এবং ছোট-বড় গ্রহের বেড়ে ওঠার বিষয়টি ব্যাখ্যা করার জন্য এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে দিয়েছে। এটা অনেকটা আমাদের সৌরজগতের পারিবারিক অ্যালবামে হারিয়ে যাওয়া পাতাগুলো নতুন করে জুড়ে দেওয়ার মতো।” 

উত্তর চিলির আতাকামা মরুভূমিতে অবস্থিত ৬৬টি রেডিও টেলিস্কোপের সমন্বয়ে গঠিত ‘অ্যালমা’ ব্যবহার করে হিউজ ও তার সহকর্মীরা নবজাতক নক্ষত্রকে ঘিরে থাকা ধূলিকণার ২৪টি চাকতি (ডিস্ক) পর্যবেক্ষণ করেছেন। গ্রহ তৈরির পর অবশিষ্ট থাকা এসব ধ্বংসাবশেষ বা ডেব্রিস থেকেই মূলত এই পর্যবেক্ষণ চালানো হয়। আর্কস দলের সদস্য এবং ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির গবেষক থমাস হেনিং বলেন, ‘‘এই ধ্বংসাবশেষের চাকতিগুলো মূলত গ্রহ গঠন প্রক্রিয়ার সেই পর্যায়কে নির্দেশ করে যেখানে সংঘর্ষের আধিপত্য থাকে। অ্যালমার সাহায্যে আমরা ডিস্কগুলোর গঠন বিশ্লেষণ করতে পারছি, যা সেখানে গ্রহের উপস্থিতির ইঙ্গিত দেয়। পাশাপাশি ডিরেক্ট ইমেজিং এবং রেডিয়াল ভেলোসিটি পরীক্ষার মাধ্যমে আমরা এই সিস্টেমগুলোতে নতুন গ্রহের সন্ধান করছি। 

সৌরজগতের ইতিহাসের এই সময়ের প্রমাণ পাওয়া যায় নেপচুনের কক্ষপথের বাইরে অবস্থিত ধূমকেতুর বরফ বলয়ে, যা ‘কুইপার বেল্ট’ নামে পরিচিত। কয়েকশো কোটি বছর আগে সূর্যের চারদিকে ঘটা বিশাল সব সংঘর্ষ এবং গ্রহগুলোর স্থান পরিবর্তনের মাধ্যমে এসব বস্তুর সৃষ্টি হয়েছিল; ঠিক সেই সময়েই পৃথিবীর চাঁদ গঠিত হচ্ছিল। গ্রহের ‘শৈশবের ছবি’ পাওয়া তুলনামূলক সহজ, কারণ যে গ্যাসসমৃদ্ধ চাকতি বা প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক থেকে এগুলো তৈরি হয়, সেগুলো বেশ উজ্জ্বল থাকে। তবে অ্যালমার দেখা সেই ২৪টি ধ্বংসাবশেষের চাকতি বা ডেব্রিস ডিস্কগুলো এর চেয়ে হাজার গুণ বেশি অস্পষ্ট। আর ঠিক এ কারণেই দীর্ঘ বছর ধরে এগুলো বিজ্ঞানীদের ধরাছোঁয়ার বাইরে ছিল।

এই ডিস্কগুলোর জটিল কাঠামোর চিত্র তৈরির জন্য অ্যালমা সেখানকার ধূলিকণা এবং অন্যান্য অণু থেকে নির্গত রেডিও তরঙ্গ সংগ্রহ করেছে। এতে দেখা গেছে একাধিক বলয়, প্রশস্ত ও মসৃণ বহিঃবলয় (হ্যালো) এবং অপ্রত্যাশিত কিছু বক্ররেখার উপস্থিতি। আর্কস দলের সদস্য এবং ইউনিভার্সিটি অব এক্সিটারের গবেষক সেবাস্তিয়ান মারিনো বলেন, “আমরা এখানে সত্যিকারের বৈচিত্র্য দেখতে পাচ্ছি। শুধু সাধারণ বলয় নয়, বরং বহু-বলয় বিশিষ্ট বেল্ট, হ্যালো এবং শক্তিশালী অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে। এটি গ্রহগুলোর ইতিহাসের গতিশীল অধ্যায়কে আমাদের সামনে উন্মোচিত করছে।”

এত সূক্ষ্ম তথ্য পাওয়ার মূল চাবিকাঠি হলো অ্যালমা ৬৬টি অ্যান্টেনা এবং এর ‘রেডিও ইন্টারফেরোমেট্রি’ প্রযুক্তি, যা যেকোনো একক টেলিস্কোপের চেয়ে অনেক বেশি বিস্তৃত দৃশ্যপট তুলে ধরতে সক্ষম। এর মাধ্যমেই নিশ্চিত হওয়া গেছে যে, গ্রহগুলোর এই কৈশোরকাল ছিল চরম অস্থিরতার এক সময়। গবেষক দলের সদস্য এবং আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ডাবলিনের লুকা মাত্রাঁ বলেন, “এই চাকতিগুলো এমন একটি সময়ের রেকর্ড ধরে রেখেছে যখন গ্রহগুলোর কক্ষপথ এলোমেলো হয়ে ছিল এবং পৃথিবীর চাঁদ তৈরির মতো বিশাল সব সংঘর্ষগুলো নতুন সৌরজগৎকে রূপ দিচ্ছিল।” গেল ২০ জানুয়ারি ‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’ সাময়িকীতে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। 

সূত্র : স্পেসডটকম।  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।