শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩

সেরা সিনেমা ‘সাঁতাও’; অভিনেতা নিশো, অভিনেত্রী পুতুল

প্রকাশিত - ২৯ জানুয়ারি, ২০২৬   ১২:০৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চূড়ান্ত বিচার কাজ শেষে ঘোষণা করা হয়েছে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৮টি বিভাগে শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রের নাম প্রকাশ করা হয়।

এবার ‘সুরঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো এবং ‘সাঁতাও’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আইনুন পুতুল। একই সিনেমা ‘সাঁতাও’ জিতে নিয়েছে সেরা চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু।

গুরুত্বপূর্ণ পুরস্কারপ্রাপ্তরা

    শ্রেষ্ঠ পরিচালক: খন্দকার সুমন (সাঁতাও)

    শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: মরিয়ম – চৈত্রালী সমদ্দার

    শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: লীলাবতী নাগ: দ্য রেবেল – এলিজা বিনতে এলাহী

অভিনয় বিভাগ

    শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা: মনির আহাম্মেদ (সুরঙ্গ)

    শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী: নাজিয়া হক অর্ষা (ওরা সাত জন)

    শ্রেষ্ঠ খলঅভিনেতা: আশীষ খন্দকার (অ্যাভেঞ্জার অব সুন্দরবন)

    শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা: শহীদুজ্জামান সেলিম (সুরঙ্গ)

    শ্রেষ্ঠ শিশু শিল্পী: মো. লিয়ন (আম কাঁঠালের ছুটি)

    শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার: আরিফ হাসান, আনাইরা খান (আম কাঁঠালের ছুটি)

সংগীত ও গান

    শ্রেষ্ঠ সংগীত পরিচালক: ইমন চৌধুরী (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন)

    শ্রেষ্ঠ গায়ক: বালাম (ও প্রিয়তমা-প্রিয়তমা)

    শ্রেষ্ঠ গায়িকা: অবন্তী দেব সিঁথি (গোটা পৃথিবীতে খুঁজো… এ গাঁ ছুঁয়ে বলো – সুরঙ্গ)

    শ্রেষ্ঠ গীতিকার: সোমেশ্বর অলি (ঈশ্বর – প্রিয়তমা)

    শ্রেষ্ঠ সুরকার: প্রিন্স মাহমুদ (ঈশ্বর – প্রিয়তমা)

কারিগরি ও অন্যান্য বিভাগ

    শ্রেষ্ঠ কাহিনিকার: ফারুক হোসেন (প্রিয়তমা)

    শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: নিয়ামুল মুক্তা (রক্তজবা)

    শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা (যৌথ): রায়হান রাফী (সুরঙ্গ) ও সৈয়দ নাজিম উদ দৌলা

    শ্রেষ্ঠ সম্পাদক: মো. সালাহ উদ্দিন আহমেদ বাবু (ওরা সাত জন)

    শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: শহীদুল ইসলাম (সুরঙ্গ)

    শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: সুমন কুমার সরকার (সুরঙ্গ)

    শ্রেষ্ঠ শব্দগ্রাহক: সুজন মাহমুদ (সাঁতাও)

    শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা: বীথি আফরীন (সুরঙ্গ)

    শ্রেষ্ঠ মেকআপম্যান: সবুজ (প্রিয়তমা)

    শ্রেষ্ঠ নৃত্য পরিচালক: হাবিবুর রহমান (লাল শাড়ি)

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।