শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পার্টনার কনভেনশন ২০২৬, দেশে প্রথমবারের মতো উন্মোচিত হায়ারের যুগান্তকারী প্রযুক্তিপণ্য

প্রকাশিত - ২৮ জানুয়ারি, ২০২৬   ১১:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : টানা ১৭ বছর ধরে বিশ্বের ১ নম্বর হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হিসেবে স্বীকৃত হায়ার সম্প্রতি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করলো তাদের ২০২৬ সালের পার্টনার কনভেনশন। “প্লে উইথ দ্য নাম্বার ওয়ানস” এই থিমটিকে সামনে রেখে আয়োজিত এই মিলনমেলায় একত্রিত হয়েছিলেন সারা দেশের শীর্ষস্থানীয় ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক পার্টনার এবং স্টেকহোল্ডাররা। 

এই আয়োজনে প্রাধান্য পেয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, পার্টনারশিপের প্রতি হায়ারের দৃঢ় অঙ্গীকার এবং ২০২৬ সালের কৌশলগত ভবিষ্যৎ ভিশন।এই কনভেনশনের মূল আকর্ষণ ছিল এমন কিছু পণ্যের মোড়ক উন্মোচন, যা বাংলাদেশের বাজারে আগে কখনো দেখা যায়নি! যা প্রযুক্তিখাতে হায়ারের একচ্ছত্র আধিপত্যকে আবারও প্রমাণ করেছে। 

অনুষ্ঠানে উন্মোচিত হায়ার-এর নতুন উদ্ভাবনগুলোর মধ্যে রয়েছে:

বাংলাদেশের প্রথম ফেব্রিক ফিনিশ এবং এআই (AI) প্রযুক্তি-সমৃদ্ধ গ্রাভিটি সিরিজ এসি (Gravity Series)। ১০০ ইঞ্চির QD-Mini LED টিভি, যা দর্শকদের উপহার দেবে বিশাল স্ক্রিনে ইমারসিভ ভিউয়িংয়ের এক অভাবনীয় অভিজ্ঞতা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো থ্রি-ড্রাম ওয়াশিং মেশিন।

আল্ট্রা ফ্রেশ এয়ার টেকনোলজি এবং ফুল-টাচ কালারফুল ডিসপ্লে প্যানেল-সমৃদ্ধ প্রিমিয়াম ডিজাইনের স্মার্ট ইন্টারঅ্যাকশন ওয়াশিং মেশিন, যা এক অনন্য নিদর্শন।

কনভেনশনে হায়ার বাংলাদেশ তাদের ২০২৬ সালের কৌশলগত রোডম্যাপও তুলে ধরে। যেখানে মূল ফোকাস ছিল ব্রেকথ্রু ইনোভেশন, প্রিমিয়াম প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং দেশব্যাপী ছড়িয়ে থাকা পার্টনার নেটওয়ার্কের সাথে সম্পর্ক শক্তিশালী সম্পর্ক স্থাপন। 

হায়ারের এই কনভেনশনে উপস্থিত সবার মধ্যে কনভেনশন শেষে তাদের প্রতিটি ডিলার ও পার্টনারের মধ্যে ইন্ডাস্ট্রি-লিডিং সব পণ্য এবং সুনির্দিষ্ট প্রবৃদ্ধির কৌশল নিয়ে হায়ার বাংলাদেশ হোম অ্যাপ্লায়েন্স মার্কেটে রাজত্ব করার অনুপ্রেরণা লক্ষ্য করা যায়।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।