শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ণবের জন্মদিনে স্ত্রী সুনিধির আদুরে শুভেচ্ছা

প্রকাশিত - ২৭ জানুয়ারি, ২০২৬   ০৫:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: বাংলা গানের অন্যতম জনপ্রিয় ও নন্দিত সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের জন্মদিন আজ (২৭ জানুয়ারি)। জীবনের এই বিশেষ দিনটিতে ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় ভাসছেন তিনি। তবে অর্ণবের জন্মদিনের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছেন তার স্ত্রী ও সংগীতশিল্পী সুনিধি নায়ক। সামাজিক মাধ্যমে অর্ণবের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। 

সুনিধি নায়ক তার ফেসবুক অ্যাকাউন্টে অর্ণবের সাথে কাটানো কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে অর্ণবকে একজন ‘বিচিত্র ও চমৎকার শখের মানুষ’ হিসেবে অভিহিত করেছেন। সুনিধি লিখেছেন, ‘শুভ জন্মদিন অর্ণব। এমন একজন মানুষ যার শখগুলো সত্যিই দারুণ; যে পার্কে গিয়ে ছবি আঁকতে পছন্দ করে, আবার নিজের শোবার ঘরে বসেই সৃষ্টি করে সুরের মূর্ছনা।’ সঙ্গে স্বামীর আগামীর দিনগুলোতে সুখ, সুস্বাস্থ্য এবং অনেক সুন্দর স্মৃতির প্রার্থনা করেছেন তিনি।

সুনিধির শেয়ার করা ছবিগুলোতে অর্ণবের ভিন্ন মুহূর্ত ফুটে উঠেছে। কিছু ছবিতে প্রকাশ পেয়েছে অর্ণবের প্রাণীপ্রেম; যেখানে তিনি তার আদরের পোষ্য কুকুরের সঙ্গে সময় কাটাচ্ছেন। ছবিতে তাকে চেনা ছন্দে গিটার হাতে গান গাইতেও দেখা যায়। পোস্টটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে অর্ণবেরই জনপ্রিয় গান ‘দুষ্টু ছেলের দল’ যুক্ত করেছেন সুনিধি। শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়ক দুজনেই সংগীত জগতের মানুষ। শান্তিনিকেতনে পড়ার সময় থেকেই তাদের পরিচয় এবং পরবর্তীতে ২০২০ সালের ২৮ অক্টোবর তারা ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতি সংগীতে এবং ব্যক্তিগত জীবনে একে অপরের অনুপ্রেরণা হয়ে আছেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।