২৪ঘণ্টা অনলাইন : ইন্দোনেমিয়ার পশ্চিম জাভা প্রদেশের পাসির লাঙ্গু গ্রামে ভূমিধসের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন দেশটির ২৩ জন নৌ সেনাসদস্য। দেশটির নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল তাঙ্গুল রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।শনিবার সকালের দিকে ঘটে এই ভূমিধস। পাসির লাঙ্গু গ্রামটি ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনির সীমন্তের কাছে অবস্থিত। রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে পাহাড়ি এলাকা। ফার্স্ট অ্যাডমিরাল তাঙ্গুল জানিয়েছেন, যে সময় ভূমিধস ঘটে— তখন সীমান্তের কাছে নৌ সেনাদের প্রশিক্ষণ শিবির চলছিল।
মূলত ভারী বর্ষণের কারণেই এই ভূমিধস ঘটেছে উল্লেখ করে রয়টার্সকে তাঙ্গুল বলেন, “ভারী বর্ষণের কারণে প্রশিক্ষণ শিবিরে ভূমিধস ঘটেছে। মাটিচাপা পড়া সেনাদের উদ্ধারে কাজ চলছে।” এদিকে ভূমিধসের পর শনিবার থেকেই উদ্ধার তৎপরতা শরু করেছেন ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। তবে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় তৎপরতায় কাঙ্ক্ষিত গতি আনা যাচ্ছে না।
সোমবার সন্ধ্যার দিকে দুর্যোগ মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, এ পর্যন্ত মাটির স্তূপ সরিয়ে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও ৪২ জন নিখোঁজ আছেন। নিহত সেনাদের মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কি না— তা এখনও স্পষ্ট নয়। দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মী, সেনা ও পুলিশের সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দলের ৮ শতাধিক সদস্য সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।