শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়-ভক্তকে বেধড়ক মার

প্রকাশিত - ২৬ জানুয়ারি, ২০২৬   ১০:০৬ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দুই নায়কের অনুরাগীদের মধ্যে কোন্দল নতুন নয়। বিনোদনদুনিয়ার জন্মলগ্ন থেকে এই ধারা চলে আসছে। সাধারণতন্ত্র দিবসের আগে বিজয় থলপতি-অজিত অনুরাগীদের বিবাদ তাতেই যেন আরও একবার মান্যতা দিল। খবর, ২৫ জানুয়ারি দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে ওঠে। অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।

ঘটনার সূত্রপাত ‘মনকথা’ ছবির পুনর্মুক্তিতে। ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পায় অজিত অভিনীত ছবিটি। তামিলনাড়ুর একটি মাল্টিপ্লেক্সে ২৫ জানুয়ারি ছবিটি দেখতে আসেন বিজয়ের এক অনুরাগী। খবর, ছবি দেখানোর সময় তিনি নাকি বিজয়ের দলীয় পতাকা নাড়তে শুরু করেন। সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ধরেন অজিতের ভক্তেরা। বেধ়ড়ক মারধর করতে থাকেন। ছিঁড়ে দেওয়া হয় ওই ব্যক্তির পোশাক। অর্ধনগ্ন হয়ে পড়েন আক্রান্ত ব্যক্তি। মারধর কিন্তু তখনও থামেনি!

পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাওয়ায়, রাশ টানতে ডাক পড়ে প্রশাসনের। সমাজমাধ্যমে ভাইরাল মারধরের সেই ঝলক। যা দেখে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজয়-অনুরাগীরা। পরিস্থিতি সামলাতে বিজয় এবং অজিতের তরফ থেকে বার বার ভক্তদের শান্ত থাকার আবেদন জানানো হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।