শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

তেহরানে বাঙ্কারে আশ্রয় খামেনেইয়ের

প্রকাশিত - ২৫ জানুয়ারি, ২০২৬   ০৯:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইরানের রাজধানী তেহরানে নিরাপত্তাজনিত কারণে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। সরকারের ঘনিষ্ঠ দু’টি সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পরই তেহরানে হামলার আশঙ্কা বাড়ে বলে দাবি সংশ্লিষ্ট মহলের।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধকালীন নিরাপত্তা বিবেচনায় মাটির নিচে সুড়ঙ্গের সঙ্গে যুক্ত একটি সুরক্ষিত বাঙ্কারে অবস্থান করছেন খামেনেই। একই সঙ্গে তাঁর প্রশাসনিক দায়িত্ব সাময়িকভাবে সামলাচ্ছেন তাঁর তৃতীয় পুত্র মাসুদ খামেনেই। তিনি ইরানের প্রশাসনের বিভিন্ন দফতরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলেও জানা গেছে।

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর শেষে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে বসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আমেরিকার নৌবহর বা ‘আর্মাডা’ পশ্চিম এশিয়ার দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্পের ভাষ্য, ইরানের বিরুদ্ধে প্রয়োজনে পদক্ষেপ নেওয়ার জন্য আগাম প্রস্তুতি হিসেবেই ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।

এর পরই পাল্টা হুঁশিয়ারি দেয় তেহরান। শুক্রবার সংবাদসংস্থা রয়টার্সকে ইরানের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ইরানের ওপর যে কোনও ছোট বা বড় হামলাকেই পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে দেখা হবে। তাঁর দাবি, ‘‘এ বার সামান্যতম হামলাও সহ্য করা হবে না। সার্জিক্যাল হোক বা সীমিত—যে কোনও আক্রমণের জবাব হবে কঠোরতম।’’

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে শুরু হওয়া গণবিক্ষোভ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদ থেকে শুরু হওয়া আন্দোলন ক্রমে ধর্মীয় শাসনের বিরোধিতায় রূপ নেয়। বিক্ষোভ দমনে গুলিচালনার অভিযোগও উঠেছে। এই গণআন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানায় যুক্তরাষ্ট্র, যার পর থেকেই মার্কিন-ইরান সংঘাত নতুন করে মাথাচাড়া দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের নৌবহর মোতায়েনের ঘোষণা এবং খামেনেইয়ের বাঙ্কারে আশ্রয় নেওয়ার খবরে পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।