শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে নিত্যপণ্যের দামগত বছরের মতো স্থিতিশীল থাকবে : বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত - ২৫ জানুয়ারি, ২০২৬   ০৯:০৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ২৫ জানুয়ারি, রোববার  বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং গত বছরের তুলনায় আরও ভালো অবস্থায় থাকতে পারে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, ভোক্তা পণ্যের সরবরাহ চেইন স্বাভাবিক রয়েছে। ব্যবসায়ী প্রতিনিধিরা আমাদের আশ্বস্ত করেছেন যে, পণ্যের দাম গত বছরের মতো স্থিতিশীল থাকবে এবং কিছু ক্ষেত্রে আরও কমতে পারে।

রাজধানীতে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির সভা শেষে এ সব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

বশির বলেন, আমদানি ও উৎপাদনের পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতে আমরা বাজার নিয়ে আশাবাদী। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় গড়ে প্রায় ৪০ শতাংশ আমদানি বেড়েছে।  বর্তমানে গ্যাস বা ডলারের কোনো সংকট নেই এবং বিনিময় হার স্থিতিশীল রয়েছে। প্রতিযোগিতা বাড়াতে সরকার বাজারে প্রায় পাঁচ লাখ টন দেশীয় রাইস ব্রান অয়েল সংযুক্ত করেছে।

এর ফলে বাজারে প্রতিযোগিতা বেড়েছে এবং খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দামের চেয়েও কম দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে বলে তিনি জানান। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।