২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য চুক্তি আবারও অনিশ্চয়তার মুখে। বিতর্কের কেন্দ্রে এবার ডাল ও ডালজাতীয় শস্য। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ডালের ওপর ভারত নীরবে ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা অনেক বিশ্লেষকের মতে ট্রাম্প প্রশাসনের আগের ৫০ শতাংশ শাস্তিমূলক শুল্কের পাল্টা প্রতিক্রিয়া।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুই সিনেটর—নর্থ ডাকোটার কেভিন ক্রেমার ও মনটানার স্টিভ ডেইনস—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়ে ভারতের এই শুল্ককে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি জানান। তাঁদের অভিযোগ, এতে যুক্তরাষ্ট্রের ডাল উৎপাদকেরা ভারতের বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।
ভারত গত বছরের ৩০ অক্টোবর হলুদ মটরের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা কার্যকর হয় ১ নভেম্বর থেকে। বিষয়টি ভারতের গণমাধ্যমে খুব বেশি আলোচিত না হওয়ায় দীর্ঘদিন নজরের বাইরে ছিল।
ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রের শুল্কনীতির নীরব জবাব। এক্সে বিশ্লেষক নবরূপ সিং লেখেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পর ভারত অক্টোবরে চুপিসারে শুল্ক বাড়িয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা ও মনটানা ডাল উৎপাদনে শীর্ষে থাকলেও ভারত বিশ্বে ডালের সবচেয়ে বড় ভোক্তা—বিশ্বব্যাপী মোট ডালের প্রায় ২৭ শতাংশই খাওয়া হয় ভারতে। ভারতীয় বিশেষজ্ঞদের মতে, কৃষকস্বার্থ ভারতের ‘রেড লাইন’; কৃষকদের ক্ষতিগ্রস্ত করে কোনো বাণিজ্য চুক্তিতে দিল্লি যাবে না।
বিশ্লেষকদের ধারণা, এই শুল্ক ইস্যু দুই দেশের চলমান বাণিজ্য আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে।
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।