শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্লেনের নকশায় তৈরি এই ব্যাগের দাম আসলেই প্লেনের চেয়েও বেশি

প্রকাশিত - ২২ জানুয়ারি, ২০২৬   ১২:০৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ব্যতিক্রমী ব্যাগের জন্য লুই ভুইতোঁর নামডাক আছে। ফ্যাশন ব্র্যান্ডটি করোনার পর এমন একটি ব্যাগ বাজারে এনেছে, দেখতে যা হুবহু প্লেনের মতো। ২০২১ সালের শরৎ ও শীতকালীন সংগ্রহে প্রথম ব্যাগটি প্রদর্শন করে লুই ভুইতোঁ।

ব্যাগটির ডিজাইনার ছিলেন প্রয়াত ফ্যাশন আইকন ভার্জিল আবলোহ। তখন থেকেই আলোচনায় ছিল ব্যাগটি। অনলাইনে নিলামে বিক্রির জন্য উন্মুক্ত করার পর নতুন করে আবার আলোড়ন তুলেছে। কারণ, ব্যাগটির প্রাথমিক দাম প্রায় ৩৯ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৮ লাখ টাকা!

শোনা যাচ্ছে, নতুন করে ব্যাগটি আরও চড়া দামে বিক্রি হবে বলে আশা করছেন ফ্যাশন বোদ্ধারা।

লুই ভুইতোঁর নিজস্ব মনোগ্রাম নকশা করা ক্যানভাস দিয়ে ব্যাগটি তৈরি করা হয়েছে। এতে রয়েছে প্লেনের মতো মিনিয়েচার ইঞ্জিন, ককপিট ও ডানা। সব মিলিয়ে যেন আকাশপথের ছোট্ট একটি আর্ট পিস। প্রয়োজনে এটি কাঁধে নিয়েও ঘুরতে পারবেন। একই সঙ্গে এটি যেন একটি ফ্যাশন অনুষঙ্গ ও শিল্পকর্ম। ব্যাগটির দাম জানার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।

অনেকেই ব্যঙ্গ করে লিখেছেন, এই দামে তো এক ইঞ্জিনের একটি পুরোনো সেসনা প্লেনই কিনে ফেলা যায়! কেউ আবার এই ব্যাগ না কিনে সেই অর্থ বিটকয়েনে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। কিছু ব্যবহারকারী মজা করে বলেছেন, ‘এই ব্যাগ দিয়ে ওড়া যাবে নাকি?’

পরিমিত নকশার জন্য বিশ্বব্যাপী পরিচিত লুই ভুইতোঁ। তাই এমন অভিনব এবং কিছুটা উদ্ভট ডিজাইন দেখে অবাক হয়েছেন অনেক ভক্ত। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এই ব্র্যান্ড কি এমন পরীক্ষামূলক নকশার জন্য মানানসই। ফ্যাশন–বিশ্লেষকদের মতে, এটি হয়তো আবলোহর সৃজনশীলতার একটি সাহসী প্রকাশ। তবে সেটা সবার কাছে গ্রহণযোগ্যতা পায়নি।

এ ধরনের ব্যতিক্রমী ডিজাইন অনেক সময় মূলত প্রচারণার অংশ হিসেবে ব্যবহৃত হয়। কারণ, এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। ব্যাগ বিক্রি না হলেও ব্র্যান্ডের জন্য বিনা মূল্যে প্রচারের সুযোগ তৈরি করে। অবশেষে বলতেই হয়, লুই ভুইতোঁর মতো ব্র্যান্ড, যারা মূলত উচ্চবিত্ত ও সংগ্রাহকদের লক্ষ্য করে পণ্য তৈরি করে, এমন ব্যতিক্রম ডিজাইন বাজারে নিয়ে এসে কৌতূহল তৈরি করেছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনার কাছে যদি সত্যিই ৪৮ লাখ টাকা থাকে, তাহলে আপনি কী কিনবেন? প্লেন ব্যাগ, নাকি একটি প্লেন?
 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।