২৪ঘণ্টা অনলাইন : সরকারের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত কর্মসংস্থান ব্যাংকের কর্মচারীদের দুই বছরের উৎসাহ বোনাস প্রদান করা হয়েছে। শর্ত সাপেক্ষে ২ (দুই) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন তারা।রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিশেষায়িত ব্যাংক-২ শাখার উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে কর্মসংস্থান ব্যাংকের কর্মচারীদের ২০২৪-২০২৫ অর্থ-বছরের জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে ২ (দুই) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসেবে প্রদানের জন্য সরকারি অনুমোদন নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।
শর্তের মধ্যে রয়েছে- উৎসাহ বোনাস প্রদানের যাবতীয় আর্থিক ব্যয় প্রতিষ্ঠানের ২০২৪-২০২৫ অর্থবছরে প্রভিশনকৃত ১২ কোটি ৩০ লক্ষ টাকা (অপরিশোধিত ব্যয় খাত) হতে নির্বাহ করতে হবে। প্রস্তাবিত আর্থিক সুবিধা শুধুমাত্র কর্মসংস্থান ব্যাংকের ২০২৪-২০২৫ অর্থবছরের স্থায়ী কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে।
২০২৪-২০২৫ অর্থবছরে কর্মসংস্থান ব্যাংকের যে সকল কর্মচারী প্রেষণে সরকারি দপ্তর/রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানসমূহে নিয়োজিত ছিলেন, কিন্তু কর্মসংস্থান ব্যাংক হতে বেতন ভাতাদি প্রাপ্ত হতেন, তাদের জন্য উক্ত আর্থিক সুবিধা প্রযোজ্য হবে।
তবে অন্য কোন প্রতিষ্ঠানের যে সকল কর্মচারী প্রেষণে কর্মসংস্থান ব্যাংকে উক্ত বছরে কর্মরত ছিলেন, কিন্তু তাদের নিজ নিজ মূল প্রতিষ্ঠান হতে বেতন-ভাতা প্রাপ্ত হতেন, তাদের জন্য এ আদেশ কার্যকর হবে না।উল্লিখিত উৎসাহ বোনাস জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুসারে ৩০.০৬.২০২৫ তারিখে প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে প্রদান করতে হবে।
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।