শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

তারুণ্যের চাবিকাঠি কোলাজেন!

প্রকাশিত - ২১ জানুয়ারি, ২০২৬   ০৮:২৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বয়স বাড়ুক কিন্তু বৃদ্ধ দেখালে চলবে না। এমন ইচ্ছে অনেকেরই থাকে। সে কথা আলাদা যে, বয়সের ছাপ পড়ার পরেও দেখতে ভাল লাগে অনেককে। বলিউডে, হলিউডে এমন উদাহরণও রয়েছে। কিন্তু তাঁদের ক্ষেত্রে যতই ‘এজিং লাইক ফাইন ওয়াইন’-এর উপমা টানা হোক, নিজের বেলায় টানটান ত্বকের জন্য হাজার রকম চিকিৎসা করাতে পিছপা হন না অনেকেই। আর এই ধরনের চিকিৎসায় বেশির ভাগ ক্ষেত্রেই ঘুরে ফিরে আসে একটি শব্দ, 'কোলাজেন'।

কোলাজেন হল এমন এক প্রোটিন, যা ত্বকের টানটান ভাব ফিরিয়ে আনার আসল চাবিকাঠি। সেই সারসত্য যাঁরা জেনেছেন, তাঁরাই চোখ-কান বুঝে কোলাজেন বৃদ্ধিতে মন দিয়েছেন। কোলাজেন ক্রিম, কোলাজেন ফেসিয়াল, কোলাজেন ট্যাবলেট, কেউ কেউ কোলাজেন পাউডার জলে গুলেও খাচ্ছেন। এক পুষ্টিবিদ অবশ্য জানাচ্ছেন, এ সবের দরকার নেই। এ দেশের ঘরে ঘরে থাকা একটি সাধারণ উপকরণও শরীরে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে দিতে পারে।

ওই পুষ্টিবিদের নাম শ্বেতা শাহ। ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোনের দৈনন্দিন খাওয়াদাওয়ার রুটিন তাঁরই হাতে তৈরি। মুম্বই নিবাসী ওই পুষ্টিবিদ বলছেন, ‘‘প্রতি দিন সকালে ১ গ্লাস গরম জলে ১ চা চামচ ঘি গুলে খেলেই ত্বকের জেল্লা বাড়বে।’’ এই টোটকা একাই কোলাজেন ট্যাবলেটের বিকল্প হিসাবে কাজ করতে পারে বলেও জানিয়েছেন শ্বেতা। তিনি বলেছেন, ‘‘নিয়মিত এই রুটিন মানলে ৮-৯ সপ্তাহের মধ্যেই ত্বকের ভোল বদলাবে। তবে প্রথম তিন সপ্তাহে সে ভাবে তফাত চোখে না-ও পড়তে পারে।’’ এর পাশাপাশি ত্বকের স্বাস্থ্য ভাল রাখার জন্য গাজর আর কুমড়োর স্যুপও খেতে বলেছেন তিনি।

ঘি কি সত্যিই কোলাজেন উৎপাদন বৃদ্ধি করতে পারে?
মুম্বই নিবাসী তারকা ত্বকের চিকিৎসক রেশমি শেট্টী সম্প্রতি ত্বকের সমস্যা নিয়ে সবিস্তার আলোচনা করেছেন এক পডকাস্টে। সেখানে তিনি বলছেন, ‘‘ঘি ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখার জন্য অত্যন্ত উপকারী। কারণ, ঘিতে ত্বক ভাল রাখার জন্য জরুরি ভিটামিন এ, ডি, ই এবং কে রয়েছে। এই প্রত্যেকটি ভিটামিনই ত্বকের তারুণ্য বজায় রাখতে সাহায্য করে।’’

দিল্লির এক পুষ্টিবিদ ডিম্পল জাংরা আবার বলছেন, ‘‘ঘিকে আয়ুর্বেদে পুনরুজ্জীবক হিসাবে ধরা হয়। কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে, তা কোলাজেন উৎপাদন বৃদ্ধি করতে এবং ত্বকের টানটান ভাব বজায় রাখতে সাহায্য করে।’’ কিন্তু বয়স ৪০ পেরনোর পরে যখন শরীরে হরমোনের প্রকৃতি বদলাতে শুরু করে এবং কোলাজেনের উৎপাদনও কমতে শুরু করে, তখনও কি ঘি কার্যকরী? সেই বিষয়টি এখনও গবেষণাসাপেক্ষ।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।