২৪ঘণ্টা অনলাইন : রজোনিবৃত্তির সময়কাল এবং তার আগের দুই থেকে তিন বছর (চিকিৎসকেরা ওই পর্বটিকে বলেন ‘পেরিমেনোপজ) এমন এক পর্যায় আসে, যখন মহিলাদের শরীরে হরমোনের তারতম্য খুব বেড়ে যায়। তারই প্রভাব হিসেবে নানা ধরনের সমস্যা দেখা যায় ত্বকে। তা নিয়ে অনেক মহিলাই অস্বস্তি, অবসাদে ভুগতে শুরু করেন। সম্প্রতি সমাজমাধ্যমে সেই সমস্যার কথা উল্লেখ করে নিরাময়ের পথ বাতলে দিলেন মুম্বই নিবাসী পুষ্টিবিদ বিশাখা শিবদাসানি।
মহিলাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রা কমে যেতে থাকে এ সময়ে। ইস্ট্রোজেনের মাত্রা কমে গেলে ত্বক শুষ্ক হয়ে উঠতে থাকে। ত্বকের স্বাভাবিক তেল উৎপাদনের ক্ষমতাও হ্রাস পেতে থাকে। ফলে ত্বকের আস্তরণ হিসেবে তেলের পরিমাণ কমে গেলে স্বাভাবিক ভাবেই ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে উঠবে। অন্য দিকে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা হ্রাস পেতে থাকলেও ত্বকের প্রাকৃতিক তেলের পরিমাণ কমে যায়। তাই পুষ্টিবিদ ত্বকচর্চার নির্দিষ্ট রুটিনের কথা জানালেন। একই সঙ্গে কোন কোন কাজে ত্বক আরও রুক্ষ হবে, তা-ও বলে দিলেন তিনি।
কী করলে ত্বকের এই পরিবর্তন সামলানো সম্ভব হবে?
- বেশি গরম জলে স্নান করা উচিত নয়।
- গা মোছার সময়ে নরম তোয়ালে ব্যবহার করুন, কাপড়ের আলতো চাপে জল শুকিয়ে নিন।
- পেট্রোলিয়াম জেলির মতো ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন, যাতে আর্দ্রতা ধরা থাকে ত্বকে।
- হায়ালুরোনিক অ্যাসিড এবং ভিটামিন এ-যুক্ত পণ্য ব্যবহার করলে উপকার মিলবে।
পুষ্টিবিদ জানাচ্ছেন, এই টোটকাগুলি কাজে না এলে তখন মহিলারা টপিক্যাল ক্রিম ব্যবহার করা শুরু করতে পারেন। ত্বকের রুক্ষতা থেকে মুক্তি দিতে পারে এই ক্রিম। সুতরাং ‘মেনোপজ়’ এবং ‘পেরিমেনোপজ়’-এর সময়ে ত্বকের নানাবিধ সমস্যা শুরু হলে দুশ্চিন্তা না করে সাধারণ ঘরোয়া পন্থায় ত্বকচর্চা করলে উপকার মিলতে পারে। কিন্তু নিয়মিত এই রুটিন মেনে চলতে হবে।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।