২৪ঘণ্টা অনলাইন : প্রিয়ঙ্কা চোপড়া এখন হলিউডে পরিচিত নাম। সম্প্রতি আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চেও সঞ্চালিকার ভূমিকার দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এই সফর মোটেই সহজ ছিল না। প্রথম বাধা হয়ে দাঁড়ায় গায়ের রং। সম্প্রতি এই প্রসঙ্গে কথা বলেছেন প্রিয়ঙ্কার আপ্তসহায়ক অঞ্জুলা অচারিয়া।
‘ব্রাউন’ অভিনেত্রীকে আমেরিকার বিনোদনজগতে তুলে ধরার বিষয়টি নিয়ে হাসাহাসিও হয়েছিল বিস্তর, জানিয়েছেন অঞ্জুলা। ওয়েব সিরিজ় ‘কোয়ান্টিকো’-তে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা। আপ্তসহায়ক হিসাবে প্রিয়ঙ্কাকে হলিউডের সঙ্গে পরিচয় করানোর সময়ে বেশ কিছু ঘটনার মুখোমুখি হয়েছিলেন অঞ্জুলা। শ্যামলা অভিনেত্রীকে হলিউডে প্রতিষ্ঠিত করতে চাইছেন, এই দেখে অঞ্জুলাকে অনেকে মূর্খ বলেও কটাক্ষ করেন।
অঞ্জুলা সেই অভিজ্ঞতা নিয়ে বলেন, “লোকজন আমাকে বলেছিল, আমি নাকি বোকা। কারণ, আমি প্রিয়ঙ্কার আপ্তসহায়কের কাজ করছি। সবাই বলেছিল, ‘বলিউডের শ্যামলা অভিনেত্রী আমেরিকায় কোনও কাজ পাবে না’।” সেই সময় অঞ্জুলা উদ্যোগপতি জিম্মি আইয়োভাইনের সঙ্গে দেখা করে বলেছিলেন, “আমাকে সবাই পাগল ও মূর্খ বলছে।” জিম্মিও বহু শিল্পীকে প্রতিষ্ঠিত করেছেন। তাই অঞ্জুলার কথা শুনে জিম্মি বলেছিলেন, “যখন আমি সাদা চামড়ার র্যাপার এমিনেমকে তুলে ধরতে চেয়েছিলাম, আমাকেও সকলে উন্মাদ বলেছিল।”
‘কোয়ান্টিকো’ থেকেই প্রিয়ঙ্কার বিদেশে কাজ শুরু হয়েছিল। তার পর থেকে আর পিছন ফিরে তাকাননি অভিনেত্রী। হলিউডে তাঁর প্রথম বড়পর্দার ছবি ‘বেওয়াচ’। সেই ছবিতে খলচরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা। এর পরে ‘ম্যাট্রিক্স: রেভোলিউশন’, ‘সিটা়ডেল’, ‘লভ এগেন’-এর মতো কিছু কাজ করেছেন প্রিয়ঙ্কা। বর্তমানে অভিনেত্রী আমেরিকারই পাকাপাকি বাসিন্দা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।