শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস্ট্রিকের সহজ সমাধানখুঁজছেন

প্রকাশিত - ১৬ জানুয়ারি, ২০২৬   ০৫:২৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ‘গ্যাস্ট্রিক’ দৈনন্দিন জীবনে বহুল পরিচিত একটি শব্দ। বুকজ্বালা, পেট ফাঁপা, ঢেকুর, বমি ভাব কিংবা খালি পেটে ব্যথা— এসব উপসর্গ দেখা দিলে আমরা ধরে নিই যে গ্যাস্ট্রিক বা পেটে গ্যাস হয়েছে এবং নিজে নিজে নানা রকম ওষুধ বা সিরাপ খাই। কেউ কেউ বছরের পর বছর গ্যাস্ট্রিকের জন্য ওষুধ খেয়ে যাচ্ছেন এর পার্শ্বপ্রতিক্রিয়া না জেনেই। অথচ এসব উপসর্গ হলেই যে ওষুধ খেতে হবে, এর কোনো মানে নেই।

গ্যাস্ট্রিক বলতে মূলত পাকস্থলীর ভেতরের আবরণে প্রদাহ বা অতিরিক্ত অ্যাসিড নিঃসরণকে বোঝায়। এটি সাময়িক হতে পারে, আবার দীর্ঘদিন চললে ক্রনিক গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার, এমনকি আরও জটিল অবস্থারও সৃষ্টি হতে পারে। এর পেছনে কয়েকটি সাধারণ কারণ কাজ করে—অনিয়মিত খাবার গ্রহণ এবং দীর্ঘ সময় না খেয়ে থাকা; অতিরিক্ত ঝাল, তেল ও ভাজাপোড়া খাবার; ধূমপান, চা-কফি বেশি খাওয়া; মানসিক চাপ ও পর্যাপ্ত ঘুমের অভাব; কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ।

গ্যাস্ট্রিকের চিকিৎসায় সাধারণত অ্যান্টাসিড, এইচটু ব্লকার বা প্রোটন পাম্প ইনহিবিটর–জাতীয় ওষুধ ব্যবহৃত হয়। এগুলো পাকস্থলীর অ্যাসিড কমিয়ে উপসর্গে সাময়িক আরাম দেয়। তবে দীর্ঘ মেয়াদে অপ্রয়োজনে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার ফলে যেসব সমস্যা হতে পারে—ভিটামিন বি১২ ও আয়রনের ঘাটতি; হজমের সমস্যা; অন্ত্রে সংক্রমণের ঝুঁকি।লাইফস্টাইল পরিবর্তনের 

সময়মতো খাবার খাওয়া, একবারে বেশি না খাওয়া; অতিরিক্ত ঝাল, ভাজাপোড়া ও ফাস্টফুড এড়িয়ে চলা; রাতে ঘুমানোর তিন থেকে চার ঘণ্টা আগে খাবার শেষ করা; ধূমপান ও অ্যালকোহল বর্জন; অকারণ ব্যথানাশক না খাওয়া; পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানো।

অনেক ক্ষেত্রে গ্যাস্ট্রিকের মূল কারণ হলো হ্যালিকোব্যাকটার পাইলোরি নামক একটি ব্যাকটেরিয়া। এটি পাকস্থলীর ভেতরে বাস করে দীর্ঘদিন ধরে প্রদাহ সৃষ্টি করে এবং আলসার এমনকি পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। নির্দিষ্ট পরীক্ষায় (স্টুল টেস্ট, ইউরিয়া ব্রেথ টেস্ট বা এন্ডোস্কোপি) এইচ পাইলোরি শনাক্ত হলে অ্যান্টিবায়োটিকসহ পূর্ণ চিকিৎসা নিতে হবে।

কখন চিকিৎসকের কাছে যাবেন যদি গ্যাস্ট্রিকের সঙ্গে এসব সমস্যা থাকে, তাহলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যেমন ওজন হ্রাস; কালো পায়খানা; রক্তবমি; দীর্ঘদিনের পেটব্যথা; খাবার গিলতে কষ্ট; বারবার বমি; পেটে চাকা অনুভব করা। বয়স্কদের ক্ষেত্রে রক্তশূন্যতা ও নতুন করে গ্যাস্ট্রিকের উপসর্গ দেখা দিলেও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। প্রয়োজনে এন্ডোস্কোপি বা এ–জাতীয় পরীক্ষার প্রয়োজন হতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।