শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মাছির উপদ্রব থেকে বাঁচার উপায়

প্রকাশিত - ১৫ জানুয়ারি, ২০২৬   ১১:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মাছির উপদ্রবও বাড়ে। এতে দুর্বিষহ হয়ে উঠে জীবন। আর এই মাছি যদি খাবারে বসে, তাহলে তো আরও বিপদ। কেননা এই মাছির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এ জন্য প্রয়োজন সচেতনতার। মাছির উপদ্রব থেকে বাঁচতে রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন অনেকে। তাতে আপাতদৃষ্টিতে মাছি নিধন হলেও তা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আসুন জেনে নিই ঘরোয়াভাবে কোনোরকম রাসায়নিক ব্যবহার না করেও যেভাবে মাছির উপদ্রব থেকে রেহায় পাবেন-

১. পরিষ্কার রাখা
মাছি তাড়াতে ঘর পরিষ্কার রাখতে হবে। ফল, শাকসবজি ভালোভাবে ধুয়ে রাখতে হবে। ঘরে বেশি পাকা ফল থাকলে তা সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে হবে, সামান্য পচন ধরলেও বাড়িতে না রেখে তা ফেলে দিতে হবে। অধিক পাকা ফল সবচেয়ে বেশি আকৃষ্ট করে মাছিদের। এ ছাড়া ফ্রিজের নিচে বা আশপাশ পরিষ্কার রাখতে হবে, যাতে এখানে কোনোভাবে খাবার পড়ে থেকে মাছিদের আকৃষ্ট করতে না পারে।

২. বেকিং সোডা
মাছি থেকে মুক্তি পেতে এক চামচ বেকিং সোডা ব্যবহার করতে পারেন। একটি বোতলে পরিমাণমতো পানি নিয়ে এক চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। সে পানি বাড়ির যেকোনো পাশে রেখে দিন। বেকিং সোডার গন্ধে মাছি কখনোই বাড়িতে আসবে না।

৩. পুদিনা পাতা
মাছিরা পুদিনা পাতার গন্ধ একদম সহ্য করতে পারে না। এই পাতা যদি বাজার থেকে কিনে এনে বাড়িতে রাখেন তাহলে দ্রুতই মশা মাছি বাড়ি থেকে পালিয়ে যাবে। তাই একটি ছোট্ট টবে পুদিনা গাছ লাগিয়ে ফেলুন। বাড়ির কাছে মাছি একদমই ঘেষবে না। 

৪. রসুন
বাড়িতে মশা,মাছি আর আরশোলার উৎপাত ঠেকাতে রসুন ব্যবহার করতে পারেন। একটি রসুন ও লবঙ্গ ভালোভাবে সিদ্ধ করুন। সেই পানি একটি বোতলে নিয়ে ঘরের কোনায় কোনায় স্প্রে করে দিন। তাহলে দ্রুতই মশা মাছি ঘর থেকে বিদায় নেবে।

৫. লেবু, লবঙ্গ 
একটা লেবুকে মাঝখান দিয়ে কাটুন। তারপরে মাঝখানে কয়েকটা লবঙ্গ গেঁথে দিন। এবার ঘরের চারপাশে ওই লেবুগুলো রেখে দিন। এতে খুব ভালো ঘ্রাণও বের হবে। তবে সেই ঘ্রাণ মানুষ সহ্য করতে পারলেও মশা, মাছি, আরশোলা কিন্তু একদমই পারবে না।

৬. ভিনেগার 
মাছি তাড়াতে ভিনেগার বেশ কার্যকর। ঘরের কোনায় নিয়ম করে ভিনেগার স্প্রে করলে মাছি দূর হবে। এছাড়া ঘর মোছার পানিতে অল্প পরিমাণ ভিনেগার মিশিয়ে ঘর মুছলেও মাছির উপদ্রব কমবে। চাইলে একটি স্বচ্ছ কাচের বয়ামে অ্যাপল সিডার ভিনেগার সেলোফেন পেপারে লাগিয়ে নিন। এরপর পেপারের মাঝে একটি ফুটো করে নিলে সেখানে ভিনেগারের মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে মাছি ভেতরে ঢুকে আটকে যাবে, আর বের হতে পারবে না। যে স্থানে সবচেয়ে বেশি মাছির আনাগোনা থাকে, সেখানে এটি রাখে দিন।

৭. অয়েল 
ল্যাভেন্ডার বা লেবুর গন্ধযুক্ত অ্যাসেনশিয়াল অয়েল সপ্তাহে এক দিন স্প্রে করলে ঘরের মাছি দূর হয়।

৮. কর্পূর
মাছি তাড়াতে কর্পূর বেশ উপকারী। অনেক সময় ঘরে মাছির উপদ্রব বেশ বেড়ে যায়। তখন ঘরের চারপাশে একটু কর্পূর ছড়িয়ে দিন। কর্পূরের গন্ধে মাছি আর আসবে না।

৯. নিমপাতা ও তুলসী পাতা 
নিমপাতাও মাছির হাত থেকে বাঁচাতে পারে। নিমপাতা পানিতে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ছেঁকে ঘর মোছার পানির সঙ্গে মিশিয়ে নিন। এই পানি দিয়ে নিয়মিত ঘর ও খাবার টেবিল মুছলে ঘরে রোগজীবাণুর সঙ্গে মাছিও দূর হবে। এছাড়া তুলসী পাতা ঘরের পরিবেশকে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ রাখতে সাহায্য করে। এর ঝাঁজালো গন্ধ মাছি দূর করে। এছাড়া তুলসীর রস প্রাকৃতিক কীটনাশক হিসেবেও ব্যবহার করা হয়।

১০. দারুচিনি 
দারুচিনির তাজা গন্ধে মাছি দূরে থাকবে। ঘরের জানালায় দুই টুকরো দারুচিনি ছড়িয়ে রেখে দিলে সহজেই মাছি তাড়াতে পারবেন।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।