২৪ঘণ্টা অনলাইন : বাটা বা ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই গরুর মাংসের টিকিয়া বানিয়ে ফেলতে পারেন।পোলাও, বিরিয়ানির পাশাপাশি বিকেলের নাস্তা হিসেবেও এই কাবাব দারুণ মজাদার। প্রায় সময় সবার ঘরেই গরুর মাংস থাকে। একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় অতিথি আপ্যায়ন সহজ হয়ে যাবে।
যেভাবে বানাবেন-
উপকরণ :
গরু বা খাসির কিমা ২৫০ গ্রাম, ছোলার ডাল আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা ১/৪ কাপ, আদা-রসুন বাটা আধা চা চামচ করে, সাদা এলাচ ২টি, লবঙ্গ ৩/৪টি, দারুচিনি ১ টুকরো, পুদিনা পাতা কুচি আধা টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ৪টি, ১ টুকরা লেবু, ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া স্বাদ মতো, স্বাদ মতো লবণ, একটি ডিম।
রান্নার পদ্ধতি :
ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখে পরদিন পানি ঝরিয়ে গরম মসলা, সামান্য লবণ ও পর্যাপ্ত পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। বাটা ও গুঁড়া মসলার সঙ্গে পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা কুচি, লবণ, কাঁচা মরিচ কুচি ও লেবুর রস মিশিয়ে মিশ্রণটি দিয়ে সেদ্ধ ছোলা মেখে নিতে হবে। মিহি করে মেখে মাংসের কিমা ও একটি ডিম মেশাতে হবে। ভালো করে মেখে হাত দিয়ে কাবাবের শেপ করে তেলে ভেজে নিলেই প্রস্তুত টিকিয়া। চাইলে কাবাব বানিয়ে ভাজার আগে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।