২৪ঘণ্টা অনলাইন : থাইল্যান্ডে রেললাইনে এক দুর্ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু ও আরো ৮০ জনের বেশি আহত হয়েছেন। নির্মাণাধীন উচ্চগতির রেললাইনের একটি ক্রেন যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। আজ বধুবার স্থানীয় সময় সকালে থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশেল সিখিও জেলায় ঘটেছে এই দুর্ঘটনা।
যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে, সেটি রাজধানী ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার উত্তরপূর্বে। ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন।ক্রেনটি ট্রেনের ওপর পড়ার ফলে ট্রেনটি রেলপথ থেকে সরে গিয়ে রেললাইনচ্যূত হয়ে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।নাখন রাতচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশ প্রধান থ্যাচাপন চিননাওং এএফপিকে জানিয়েছেন, ‘ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের মৃত্যু এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছে।’
স্থানীয় পুলিশ কর্মকর্তরা জানিয়েছেন, লাইনচ্যুত তিন বগিতে আটকা পড়া সবাইকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত ২২ জনের মৃতদেহ এবং আহত অবস্থায় আরও ৮০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ওই বগিগুলোর ভিতরে আরও আহত ও নিহত আছে।ক্রেনের কারণে তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ক্রেন সরানোর কাজ চলছে। শিগগিরই সবাইকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।