২৪ঘণ্টা অনলাইন : বিভিন্ন পার্বন ছাড়াও সবাই প্রাই খাসির নেহারি খেতে কমবেশি পছন্দ করে থাকেন! বিশেষ করে পরোটা-লুচি দিয়ে নেহারি খাওয়ার মজাই আলাদা। তবে অনেকেই নেহারি সঠিকভাবে রান্না করতে পারেন না। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন মজাদার গরু-খাসির নেহারি।আসুন তাহলে জেনে নেয়া যাক যেভাবে রান্না করবেন নেহারি -
উপকরণ :
১. খাসি বা গরুর সেদ্ধ পায়া ২টি
২. পানি পরিমাণ মতো
৩. আদা বাটা এক চা চামচ
৪. রসুন বাটা এক চা চামচ
৫. জিরার গুঁড়ো এক টেবিল চামচ
৬. গরম মসলার গুঁড়ো আধা চা চামচ
৭. ধনে গুঁড়ো এক চা চামচ
৮. লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ
৯. হলুদের গুঁড়ো এক চা চামচ
১০. তেজপাতা দুটি
১১. লবঙ্গ ৫-৬টি
১২. পেঁয়াজ বাটা এক টেবিল চামচ
১৩. লবণ স্বাদমতো
১৪. দারুচিনি পরিমাণ মতো
১৫. টমেটো কিউব এক কাপ
১৬. তেল পরিমাণ মতো
১৭. ঘি ২ টেবিল চামচ
১৮. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
১৯. রসুন কুচি এক টেবিল চামচ
২০. কাঁচা মরিচ ৪-৫টি
পদ্ধতি :
প্রথমে সসপ্যানে গরু বা খাসির পায়া সেদ্ধ করে নিন। এরপর সামান্য পানি মিশিয়ে আদা-রসুন বাটা, সব গুঁড়ো মশলা, লবণ ও দারুচিনি দিয়ে ঢেকে সেদ্ধ করুন।
সেদ্ধ হয়ে গেলে টমেটো কিউব দিয়ে ঢেকে রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এবার ফ্রাইপ্যানে তেল গরম করে নিন।
এরপর সামান্য ঘি, পেঁয়াজ ও রসুনকুচি হালকা বাদামি করে ভেজে নেহারির মধ্যে ঢেলে দিন। সসপ্যানে কয়েকটি আস্ত কাঁচা মরিচ দিন। কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার নেহারি। পরিবেশন করুন পরোটা বা লুচির সঙ্গে।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।