শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় হক সার্জিক্যালের দ্বিতীয় শোরুম উদ্বোধন

প্রকাশিত - ১৩ জানুয়ারি, ২০২৬   ১১:৫৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রাজধানীর তোপখানা রোডে হক সার্জিক্যালের দ্বিতীয় শোরুমের উদ্বোধন হয়েছে।চিকিৎসা ও স্বাস্থ্য খাতে মানসম্মত যন্ত্রপাতি সরবরাহে অগ্রণী প্রতিষ্ঠান হক সার্জিক্যালের এই নতুন শোরুম উদ্বোধনকে ঘিরে সংশ্লিষ্ট মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হক সার্জিক্যালের কর্ণধার হাবিব উল্লাহ ভূঁইয়া শিফন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ নাজমুল হক রিয়াদ (এমডি QS Limousine)।

উপস্থিত ছিলেন মো. রিয়াজুল ইসলাম দিপক (সভাপতি বিএমএ দোকান মালিক সমিতি),ইলিয়াস লস্কর (বিশিষ্ট ব্যবসায়ী, বিএমএ), মো. আলি আক্কাস (বিশিষ্ট ব্যবসায়ী, বিএমএ), সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ আলম খোকন (এমডি, অর্থ অ্যাপলায়েন্স)।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ আরিফুল হক রাজু (ম্যানেজিং পার্টনার, হক সার্জিক্যালের)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্য খাতকে আরো আধুনিক ও উন্নত করতে মানসম্মত অস্ত্রোপচার যন্ত্রপাতির বিকল্প নেই। হক সার্জিক্যাল দীর্ঘদিন ধরে সততা ও দক্ষতার সঙ্গে চিকিৎসা সরঞ্জাম আমদানি ও সরবরাহ করে আসছে। দ্বিতীয় শোরুম উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের চিকিৎসা খাতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে একই সঙ্গে উন্মোচন করা হয় বাংলাদেশের নতুন একটি ব্র্যান্ডের উচ্চমানের ওটি (অপারেশন থিয়েটার) যন্ত্রপাতি। এসব যন্ত্রের মধ্যে রয়েছে সব ধরনের আধুনিক অস্ত্রোপচার যন্ত্র, ডেন্টাল সার্জারির জন্য প্রয়োজনীয় উন্নত প্রযুক্তির সরঞ্জামসহ বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট। 

সভাপতির বক্তব্যে হাবিব উল্লাহ ভূঁইয়াবলেন, “আমাদের লক্ষ্য দেশের চিকিৎসা খাতে বিশ্বমানের যন্ত্রপাতি সহজলভ্য করা। হক সার্জিক্যাল সব সময় গুণগত মান ও গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। দ্বিতীয় শোরুম উদ্বোধনের মাধ্যমে আমরা সেবার পরিধি আরো বিস্তৃত করতে পারব।”

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।