শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে রণবীরকে নিয়ে শোরগোল, যা করলেন দীপিকা

প্রকাশিত - ১১ জানুয়ারি, ২০২৬   ০৪:৫৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের বক্স অফিসে বেশ দাপুটে অবস্থায় রয়েছে রণবীর সিং-এর ‘ধুরন্ধর’ সিনেমা। এর মাধ্যমে ক্যারিয়ারের মন্দাভাবও কেটেছে এই অভিনেতার। এমন আবহে জনসম্মুখে ধরা দিলেন রণবীর; সঙ্গে ছিলেন স্ত্রী, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও। মুম্বাই বিমানবন্দরে নামার পরই তৈরি হয় শোরগোল! মূলত, ভক্ত ও আলোকচিত্রীরা রণবীরকে দেখেই ‘ধুরন্ধর’ স্লোগান দিতে থাকেন। আর তা দেখে আপ্লুত হয়ে পড়েন দীপিকা। 

ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাই বিমানবন্দরে এই তারকা দম্পতি পা রাখতেই এমন মুহূর্ত তৈরি হয়। স্বামীর সিনেমার এমন সাফল্যে এ সময় ভক্তদের উন্মাদনা দেখেন দীপিকাও। আর এতে নিজের অনুভূতিও প্রকাশ করেন নায়িকা; রণবীরের পাশেই খানিকটা মুচকি হাসলেন, এরপর তার সঙ্গে হেঁটে চলে আসলেন। বরাবরের মতো এদিনও বিমানবন্দরে একে অপরের হাত ধরে হাঁটছিলেন তারা।

শোনা যাচ্ছে, বিদেশে জমকালো কোনো এক পার্টিতে গিয়েছিলেন তারা; একান্ত নতুন বছরের ছুটি কাটিয়েছেন রণবীর ও দীপিকা। ছুটি শেষে ফিরলেও বক্স অফিসে রণবীরের দাপট এখনো অব্যাহত। মুক্তির ষষ্ঠ সপ্তাহে এসেও বিশ্বব্যাপী সিনেমাটির সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ৭৫৬ কোটি ভারতীয় রুপি। সিনেমা বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহেই এর আয় ৭৭৫ কোটি রুপি ছাড়িয়ে যাবে। এদিকে, রণবীর সিংয়ের ক্যারিয়ারের গত কয়েকটি সিনেমা আশানুরূপ ব্যবসা করতে না পারলেও ‘ধুরন্ধর’ দিয়ে তিনি ফের নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন। বিশ্বজুড়ে সিনেমাটির ব্যবসায়িক সাফল্য এবং রেকর্ড ভাঙার খবর এখন সামাজিক মাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।