২৪ ঘণ্টা অনলাইন : নব্বইয়ের দশকে বলিউডে মুক্তি পেয়েছিল মিউজিক্যাল ব্লকবাস্টার সিনেমা ‘আশিকি’। সেই এক সিনেমা দিয়েই রাতারাতি তারকা বনে গিয়েছিলেন অভিনেত্রী অনু আগারওয়াল। ক্যারিয়ার যখন মধ্যগগনে, তখনই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা তছনছ করে দেয় তার জীবন। ২৯ দিন কোমায় থাকার পর মৃত্যুকে জয় করে ফিরলেও গ্ল্যামার জগত থেকে চিরতরে হারিয়ে যান এই অভিনেত্রী। রোববার (১১ জানুয়ারি) ৫৭ বছরে পা দিলেন এক সময়ের জনপ্রিয় এই তারকা।
১৯৯৯ সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন অনু আগারওয়াল। এতে তিনি গুরুতর আহত হন এবং দীর্ঘ ২৯ দিন কোমায় ছিলেন। চিকিৎসকরা আশা ছেড়ে দিলেও অলৌকিকভাবে বেঁচে ফেরেন তিনি।তবে সুস্থ হওয়ার পর দেখা যায়, তিনি তার পুরনো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। এমনকি দুর্ঘটনার প্রভাবে তার শারীরিক চেহারাতেও ব্যাপক পরিবর্তন আসে, যার ফলে রুপালি পর্দায় ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যায়।
সুস্থ হওয়ার পর অনু নিজেকে যোগব্যায়ামের সঙ্গে যুক্ত করেন। দীর্ঘ সময় অন্তরালে থাকার পর তিনি এখন একজন দক্ষ যোগব্যায়াম প্রশিক্ষক। মাঝের অনেকটা সময় বেঙ্গালুরুতে কাটিয়েছেন এবং সেখানে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে যোগব্যায়াম শিখিয়েছেন। প্রায় তিন বছর আগে তিনি আবারও মুম্বাইয়ে ফিরে এসেছেন। গ্ল্যামার জগত থেকে দূরে থাকলেও এখন আলোকচিত্রীদের সামনে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাকে।
১৯৯০ সালে মহেশ ভাটের ‘আশিকি’র মাধ্যমে বলিউডে অনুর অভিষেক হয়। এরপর ‘গজব তামাশা’, ‘কিং আঙ্কল’ ও ‘রিটার্ন অব জুয়েল থিফ’-এর মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।অনু একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, নব্বইয়ের দশকে তার বাড়ির সামনে বর্তমান সময়ের শাহরুখ খানের বাড়ির মতো ভক্তদের ভিড় লেগে থাকত। বর্তমানে সেই জনপ্রিয়তা না থাকলেও অদম্য আত্মবিশ্বাসে নতুনভাবে জীবন পার করছেন এই অভিনেত্রী।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।