শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

এবার প্রেক্ষাগৃহে আগুন জ্বালিয়ে উল্লাস প্রভাসের ভক্তদের

প্রকাশিত - ১০ জানুয়ারি, ২০২৬   ০৪:৪৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতের ওড়িশার একটি প্রেক্ষাগৃহে সিনেমা চলাকালীন আগুন জ্বালিয়ে উল্লাস করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাসের একদল ভক্ত। প্রভাসের নতুন সিনেমা ‘দ্য রাজা সাব’ প্রদর্শনী চলাকালীন এই ঘটনা ঘটে; যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রেক্ষাগৃহের ভেতরে একদল দর্শক ‘কনফেটি’ বা উৎসবের রঙিন কাগজের টুকরোতে আগুন ধরিয়ে উল্লাস করছেন। এতে বদ্ধ হলের ভেতর এভাবে আগুন জ্বালানোয় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়; নেটিজেনরা একে ‘কাণ্ডজ্ঞানহীন’ কাজ হিসেবে অভিহিত করেন। 

ভক্তদের একাংশের দাবি, এ ধরনের আচরণ প্রিয় অভিনেতাকে জনসমক্ষে লজ্জিত করছে। যদিও অভিনেতা বা সিনেমা হল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত শুক্রবার মুক্তি পায় ‘দ্য রাজা সাব’। আর সিনেমাটি নিয়ে প্রভাসের ভক্তদের মধ্যে শুরু থেকেই ব্যাপক উত্তেজনা কাজ করছে। এর আগে সিনেমার একটি দৃশ্যের সঙ্গে মিল রেখে প্রেক্ষাগৃহে কুমিরের ডামি নিয়ে হাজির হয়েছিলেন কিছু দর্শক। এবার প্রেক্ষাগৃহে আগুন জ্বালিয়ে ফের আলোচনায় চলে এলো এই সিনেমা।মারুতি পরিচালিত এই হরর-কমেডি সিনেমায় প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। সিনেমায় প্রভাসের অ্যাকশন ও লুক নিয়ে ভক্তদের প্রবল আগ্রহ থাকলেও প্রেক্ষাগৃহের ভেতর বারবার এমন বিশৃঙ্খল আচরণ জননিরাপত্তার প্রশ্নে বিতর্কের জন্ম দিচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।