শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কিংবদন্তি পাকিস্তানি শিল্পী আবিদা পারভীনের মৃত্যু নিয়ে যা জানাল পরিবার

প্রকাশিত - ১০ জানুয়ারি, ২০২৬   ০৪:১৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পাকিস্তানের কিংবদন্তি সুফি গায়িকা আবিদা পারভীনের মৃত্যু হয়েছে- সামাজিক মাধ্যমে এমন কথা ছড়িয়ে পড়তেই মুহূর্তেই শোরগোল পড়ে যায় ভক্তদের মাঝে। এই শিল্পীর মৃত্যুর খবর নিয়ে এবার মুখ খুলেছেন তার মেয়ে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানের খবরে বলা হয়েছে, আবিদা পারভীনের মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছেন গায়িকার কন্যা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি নাকচ করে দিয়ে তার কন্যা জানিয়েছেন, আবিদা সুস্থ ও নিরাপদ আছেন।

এই মৃত্যুর গুজবের সূত্রপাত কীভাবে, এ প্রসঙ্গে আবিদার মেয়ে জানান, লাহোরের দিলগরান চক এলাকায় ‘আবিদা পারভীন’ নামে অন্য এক নারীর মৃত্যু হয়েছিল। ওই নারীর নামের সঙ্গে মিল থাকায় এবং বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এই ভুল তথ্যের মাধ্যমে ভক্তদের বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি তার।

মৃত্যুর এই গুজব ছড়িয়ে পড়ায় আবিদা পারভীনের দেশ-বিদেশের অসংখ্য ভক্ত উদ্বেগ প্রকাশ করেন। এমন পরিস্থিতিতে শিল্পীর পরিবারের পক্ষ থেকে অনুরোধ, যেন নির্ভরযোগ্য ও সঠিক সূত্র ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করা হয়। একই সঙ্গে যাচাই না করে কোনো সংবাদ প্রচার না করতে এবং শিল্পীর ও তার পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাতে মিডিয়ার প্রতি আহ্বান জানান তারা। উল্লেখ্য, আবিদা পারভীন বিশ্বজুড়ে সুফি সংগীতের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং ভক্তদের কাছে এক শ্রদ্ধার নাম। তার অসুস্থতা বা মৃত্যুর গুজব আগেও কয়েকবার সামাজিকমাধ্যমে ছড়িয়েছে, যা প্রতিবারই শিল্পীর পরিবার থেকে মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।