শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভিড়ের মধ্যে আটকে গেলেন অমিতাভ, হলেন হেনস্তা!

প্রকাশিত - ১০ জানুয়ারি, ২০২৬   ০৪:০৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতের গুজরাটের সুরাটে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভক্তদের উপচে পড়া ভিড়ে বিড়ম্বনা ও হেনস্তার শিকার হয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। গত শুক্রবার একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা। সেখানে প্রবেশের সময় শত শত মানুষ তাকে একনজর দেখার জন্য ঘিরে ধরেন। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের চাপে অমিতাভ বচ্চন সামনের দিকে এগোতে পারছিলেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তারক্ষীদের বেশ হিমশিম খেতে হয়। তবে এতো ভিড় ও বিশৃঙ্খলার মধ্যেও অভিনেতাকে শান্ত থাকতে দেখা গেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা আয়োজকদের অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করছেন। অমিতাভ বচ্চনের অনুরাগীরা তার বয়স ও নিরাপত্তার কথা বিবেচনা করে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতে জনপ্রিয় তারকাদের জনসম্মুখে এমন বিড়ম্বনায় পড়ার ঘটনা ইদানিং বাড়ছে। এর আগে অভিনেত্রী নিধি আগারওয়াল, সামান্থা রুথ প্রভু এবং অভিনেতা থালাপতি বিজয়ও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।