২৪ঘণ্টা অনলাইন : মানুষ পার্বণ ছাড়া ও বিশেষ বিশেষ দিনে খানাপিনার বিশেষ আয়োজন করে থাকে। কেবল মুখের স্বাদের কথা ভাবলেই হয় না। এমন খাবার খেতে হয় যেন পেটও ঠান্ডা থাকে। তাই বিশেষ দিনের মেন্যুতে একটি ভিন্ন পদ যোগ করতে পারেন। কচি লাউ দিয়ে রান্না করতে পারেন গরুর মাংস। শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও এই খাবারের স্বাদ মুখে লেগে থাকবে বহুদিন।
তাই আসুন তাহলে জেনে নিই বাসায় সহজে লাউ দিয়ে গরুর মাংস রান্না করবেন যেভাবে। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে-
১. একটি মাঝারি লাউয়ের অর্ধেক
২. গরুর মাংস এক কেজি
৩. পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ
৪. আদা বাটা ১ টেবিল চামচ
৫. রসুন বাটা ২ টেবিল চামচ
৬. হলুদ গুঁড়া ১ টেবিল চামচ
৭. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
৮. জিরা গুঁড়া ১ টেবিল চামচ
৯. তেজপাতা ১টি
১০. গরম মসলা গুঁড়া ১ চা চামচ
১১. কাঁচামরিচ আস্ত ৫-৬টি
১২. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
১৩. লবণ স্বাদ অনুযায়ী
১৪. তেল ও পানি পরিমাণ মতো
যেভাবে রান্না করবেন-
প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ধুয়ে রাখুন। গরুর মাংস টুকরা করে কেটে ধুয়ে নিন। পেঁয়াজ ও তেল ছাড়া বাকি সব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে আধা ঘণ্টা রেখে দিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। পেঁয়াজ নরম হয়ে এলে তাতে মাংস দিয়ে কষিয়ে নিন।
এরপর পরিমাণ মতো পানি দিয়ে ভুনা ভুনা করে রান্না করুন। টুকরো করা লাউ ধুয়ে মাংসের ভেতর দিয়ে মিনিট খানেক নেড়ে দিন। হাড়ির নিচে যাতে না লেগে যায় এজন্য মাঝে মাঝে নেড়ে দিন। লাউ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। পরে মাংস মাখা মাখা হয়ে তেল ওপরে উঠে এলে তাতে জিরা গুঁড়া, ধনেপাতা ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।