শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মা দেখতেন আমি ভয়ে কাঁপছি : হেমা মালিনী

প্রকাশিত - ০৮ জানুয়ারি, ২০২৬   ০৪:৫৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মুম্বাইয়ের রূপালি জগতে নিজেকে ‘ড্রিম গার্ল’ হিসেবে প্রতিষ্ঠিত করা হেমা মালিনীর পথচলা মোটেও সহজ ছিল না। চেন্নাইয়ের সচ্ছল জীবন ছেড়ে মায়ানগরীতে এসে একদিকে যেমন তাকে করতে হয়েছে কঠোর সংগ্রাম, অন্যদিকে লড়তে হয়েছে এক অদৃশ্য আতঙ্কের সঙ্গে। ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে এক অদ্ভুতুড়ে ও ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী, যা আজও তার স্মৃতিতে অমলিন।

নিজের আত্মজীবনী ‘হেমা মালিনী: বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এ সেই শিহরণ জাগানিয়া অভিজ্ঞতার কথা বিস্তারিত জানিয়েছেন তিনি। হেমা জানান, তখনো মেগাস্টার ধর্মেন্দ্রর সঙ্গে তার বিয়ে হয়নি। মুম্বাইয়ের বান্দ্রায় একটি ছোট ফ্ল্যাটে থাকতেন তিনি। আর সেখানেই তার সঙ্গে নিয়মিত ঘটতে শুরু করে অস্বাভাবিক কিছু ঘটনা।সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে হেমা বলেন, ‘প্রতি রাতে আমার মনে হতো অন্ধকারের মাঝে কেউ একজন আমার গলা টিপে ধরছে। দম বন্ধ হয়ে আসার মতো এক অসহ্য যন্ত্রণা হতো। শুধু একবার বা দুবার নয়, দিনের পর দিন এই ঘটনা ঘটতে থাকে আমার সঙ্গে।’

অভিনেত্রী আরও জানান, সেই সময় তার মা-ও একই রুমে থাকতেন। তার কথায়, ‘মা আমার সঙ্গেই শুতেন। তিনি দেখতেন আমি কতটা ভয়ে রাত কাটাতাম। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মা দেখতেন আমি ভয়ে কাঁপছি। ক্রমাগত একই ঘটনা ঘটতে থাকায় আমরা মানসিকভাবে ভেঙে পড়ি।’ সেই রহস্যময় ভয়ংকর অভিজ্ঞতার কারণেই শেষ পর্যন্ত ওই ফ্ল্যাট ছাড়ার সিদ্ধান্ত নেন হেমা। এরপরই শুরু করেন নিজের একটি নিরাপদ আশ্রয়ের খোঁজ। পরবর্তীতে জুহুতে সমুদ্রমুখী একটি বাগানঘেরা বাংলো কেনেন তিনি। অভিনেতা ধর্মেন্দ্রর সঙ্গে বিয়ের পর সেই বাংলোতেই থিতু হন অভিনেত্রী এবং জীবনের অধিকাংশ সময় সেখানেই কাটিয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।