২৪ ঘণ্টা অনলাইন : বাড়িতে থাকা যেকোনো বড় মাছ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় সুস্বাদু ফিশ স্ট্রিপস। আপনি নিশ্চয়ই এর আগে রেস্টেুরেন্টে গিয়ে এ ধরনের খাবার কিনে খেয়েছেন। তাতে একগাদা পয়সা তো খরচ হয়ই, সেইসঙ্গে অস্বাস্থ্যকর হওয়ারও ভয় থাকে। তাই রেসিপি জেনে নিয়ে বাড়িতে তৈরি করে খাওয়াই উত্তম। চলুন জেনে নেওয়া যাক ফিশ স্ট্রিপস তৈরির সহজ রেসিপি-
তৈরি করতে যা লাগবে
কাঁটা ছাড়া যেকোনো বড় মাছের টুকরা- আধা কেজি, ডিম- ১টি, কাঁচা মরিচ কুচি- ১ চা চামচ, গোল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ, লেবুর রস- ১ চা চামচ, রসুন বাটা- ২ চা চামচ, টমেটো কেচাপ- ১ চা চামচ, লবণ- স্বাদমতো, চিলি সস- ১ চা চামচ, কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ, ব্রেডক্রাম্ব বা টোস্ট বিস্কুটের গুঁড়ো- ১ কাপ, তেল- ভাজার জন্য।
যেভাবে তৈরি করবেন
মাছের ফিলে ভালোভাবে ধুয়ে নিয়ে পছন্দমতো মাপে টুকরা করে নিন। এবার এক এক করে লেবুর রস, চিলি সস, টমেটো কেচাপ, রসুন বাটা, গোল মরিচের গুঁড়া, কাঁচা মরিচ কুচি, সামান্য লবণ একসঙ্গে মিশিয়ে মাছের টুকরাগুলো মেরিনেট করে নিন। ডিম ফেটিয়ে নিয়ে তাতে কর্নফ্লাওয়ার মেশান। এই মিশ্রণে সামান্য লবণও যোগ করুন। কর্নফ্লাওয়ার না থাকলে বেসন ব্যবহার করতে পারেন। একটি প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হতে হতে মেরিনেটেড ফিশ স্ট্রিপস প্রথমে এগ ওয়াশ করে এরপর ব্রেডক্রাম্ব দিয়ে কোট করুন। ব্রেডক্রাম্ব না থাকলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন। ডুবো তেলে স্ট্রিপস ভেজে নিন। সোনালি হয়ে এলে নামিয়ে পছন্দসই সসের সঙ্গে দিয়ে পরিবেশন করুন।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।