শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে ভ্যাটের পাওনা টাকা : এনবিআর

প্রকাশিত - ০৭ জানুয়ারি, ২০২৬   ১১:৩৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : করদাতাদের ভোগান্তি কমাতে অনলাইনে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ভ্যাট রিফান্ড বা ভ্যাট ফেরতের সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে ভ্যাটের পাওনা টাকা পাওয়ার জন্য করদাতাদের আর সশরীরে অফিসে যেতে হবে না।

আজ বুধবার (০৭ জানুয়ারি) এনবিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান আনুষ্ঠানিকভাবে অনলাইন ভ্যাট রিফান্ড প্রক্রিয়ার উদ্বোধন করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, করদাতাদের ভ্যাট রিফান্ডপ্রাপ্তিতে দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এনবিআর অটোমেটেড বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে আবেদন প্রক্রিয়াকরণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বর্তমান (e-VAT) পদ্ধতিতে একটি নতুন ‘রিফান্ড মডিউল’ যুক্ত করা হয়েছে। এই সিস্টেমটি অর্থ বিভাগের (iBAS++) এবং বাংলাদেশ ব্যাংকের BEFTN (Bangladesh Electronic Fund Transfer Network) নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়েছে। 

এর ফলে করদাতার পাওনা টাকা সরাসরি তার নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।নতুন এই ব্যবস্থায় করদাতা তার মাসিক ভ্যাট রিটার্নের মাধ্যমেই অনলাইনের রিফান্ড বা টাকা ফেরতের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট আবেদনটি যাচাই-বাছাই করার পর অনুমোদিত অর্থ স্বয়ংক্রিয়ভাবে করদাতার ব্যাংক হিসাবে চলে যাবে।উদ্বোধনী দিনেই এনবিআর চেয়ারম্যান ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের তিনজন করদাতার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ফেরত দেন। অনুষ্ঠানে করদাতাদের প্রতিনিধি এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এনবিআর জানায়, এই মডিউল চালুর ফলে রিফান্ড প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও দ্রুত হবে। আবেদন করা থেকে টাকা পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ঘরে বসেই সম্পন্ন করা যাবে। এ বিষয়ে কোনো তথ্যের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এনবিআর আশা করছে, ডিজিটাল কর ব্যবস্থাপনার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে করদাতারা এনবিআরকে পূর্ণ সহযোগিতা করবেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।