শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে শরীরে শক্তি বজায় রাখতে যে ৫ পরিবর্তন আনবেন

প্রকাশিত - ০৭ জানুয়ারি, ২০২৬   ১২:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নতুন বছরের শুরুতে আমরা বড় বড় অনেক লক্ষ্য ঠিক করি। যেমন স্বাস্থ্যকর খাবার খাওয়া, বেশি ব্যায়াম করা, ভালো ঘুমানো। কিন্তু যখন সারাদিন সতেজ ও ক্লান্তিহীন থাকার জন্য কী করতে হবে, সেকথা আমরা খুব কমই ভেবে থাকি। অতিরিক্ত কফি বা উচ্চ মাত্রার চিনির মতো দ্রুত সমাধানের পেছনে না ছুটে, অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ এখন ধারাবাহিকতা, পুষ্টি এবং সময় নির্ধারণের ওপর জোর দেন। দৈনন্দিন শক্তির মাত্রা উন্নত করার জন্য ৫টি খাদ্যাভ্যাস সম্পর্কে জেনে নিন-

১. অতি-প্রক্রিয়াজাত খাবার কমিয়ে আনুন  অতি-প্রক্রিয়াজাত খাবার সুবিধা, শেলফ লাইফ এবং তাৎক্ষণিক তৃপ্তির জন্য তৈরি করা হয়, কিন্তু এ ধরনের খাবার স্থিতিশীল শক্তি বজায় রাখতে যথেষ্ট নয়। প্যাকেটজাত রুটি, প্রোটিন বার, স্বাদযুক্ত দই, রেডি স্মুদি, মিষ্টি কফির মতো খাবারে ফাইবার কম এবং পরিশোধিত কার্বোহাইড্রেট বেশি থাকে। এতে অতিরিক্ত চিনিও থাকে বেশিরভাগ ক্ষেত্রে। প্রক্রিয়াজাত খাবার বাদ দিয়ে তার বদলে স্বাস্থ্যকর কিছু খাওয়ার অভ্যাস করুন।

২. উচ্চ প্রোটিনযুক্ত নাস্তাকে অগ্রাধিকার দিন   জ্যাম, চিনিযুক্ত সিরিয়াল, পেস্ট্রি ইত্যাদির মতো অনেক সাধারণ নাস্তায় প্রচুর কার্বোহাইড্রেট থাকে কিন্তু প্রোটিন এবং ফাইবার থাকে না। যদিও এগুলো দ্রুত শক্তির উৎস হতে পারে, তবে এই বৃদ্ধি খুব কমই স্থায়ী হয়। প্রোটিন সমৃদ্ধ নাস্তা হজম প্রক্রিয়া ধীর করতে, রক্তে শর্করার পরিমাণ স্থিতিশীল করতে এবং দীর্ঘ সময়ের জন্য ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ডিম, টক দই, বিনস বা টোফু স্ক্র্যাম্বলের মতো সহজ খাবার বেছে নিতে পারেন।

৩. সবুজ শাক-সবজি খান  প্রতিটি খাবারে সবুজ শাক-সবজি যোগ করা উচ্চাভিলাষী শোনাতে পারে, তবে এটি দীর্ঘমেয়াদী শক্তি এবং স্বাস্থ্যের জন্য সবচেয়ে শক্তিশালী অভ্যাসসের মধ্যে একটি। পাতাযুক্ত সবুজ শাক-সবজি ফাইবার, ফোলেট, ম্যাগনেসিয়াম এবং প্রদাহ-বিরোধী যৌগ সমৃদ্ধ। গবেষণায় দেখা গেছে যে, প্রতিদিন একবার পাতাযুক্ত সবুজ শাক-সবজি খেলেও মস্তিষ্কের অবক্ষয় ধীর হয়ে যায়।

৪. প্রতি খাবারে তিন ভাগ ফল বা সবজির লক্ষ্য রাখুন  এই অভ্যাসটি সীমাবদ্ধতা থেকে সংযোজনের দিকে মনোযোগ পরিবর্তন করে। কী বাদ দেবেন তা জিজ্ঞাসা করার পরিবর্তে আরও কী যোগ করতে পারেন সেদিকে মনোযোগী হতে পারবেন। প্রতি খাবারে তিন ভাগ ফল বা সবজির ব্যবহার আপনাকে সারাদিন ধরে শক্তি বজায় রাখতে সাহায্য করবে।

৫. আগেভাগে রাতের খাবার খান  দেরিতে খাবার খাওয়ার অভ্যাস আছে অনেকেরই। বিশেষ করে দীর্ঘ কর্মদিবসের পর দ্রুত রাতের খাবার খাওয়া অনেকের জন্যই সম্ভব হয়ে ওঠে না। যার ফলে হজম, ঘুম ইত্যাদিতে ব্যাঘাত ঘটতে পারে। সম্ভব হলে বিকেল ৫টা বা ৬টার দিকে (অথবা কমপক্ষে ৭টার মধ্যে) রাতের খাবার শেষ করার লক্ষ্য রাখুন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।