শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কোটি টাকার প্রতারণা, বিপাকে সুনীল শেঠি কন্যা

প্রকাশিত - ০৬ জানুয়ারি, ২০২৬   ০৫:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জালিয়াতি ও কোটি টাকার প্রতারণার কবলে পড়েছেন বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে অভিনেত্রী আথিয়া শেঠি। মূলত, আথিয়ার স্বাক্ষর জাল করে একটি বিজ্ঞাপনী সংস্থার বিরুদ্ধে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।গ্রেপ্তাররা হলেন, একটি বিজ্ঞাপনী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা ঋষভ সুরেকা, সংস্থার মালিক যশ নাগরকোটি এবং অশায় শাস্ত্রী। অভিযুক্ত ঋষভ সুরেকারের বিরুদ্ধে সুনীল কন্যা আথিয়া শেঠির স্বাক্ষর জাল করার পাশাপাশি অভিনেতা আরশাদ ওয়ারসীর নামে ভুয়া ই-মেইল আইডি তৈরির অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে ঋষভ সুরেকা আথিয়ার সহকারী দলের সঙ্গে যোগাযোগ করেন। একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য ৪০ লাখ রুপির চুক্তির বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও তা শেষ পর্যন্ত সফল হয়নি। তবে জুয়েলারি ব্র্যান্ডটিকে ঋষভ আশ্বস্ত করেন যে আথিয়াই তাদের বিজ্ঞাপনে কাজ করবেন। এরপর তিনি আথিয়ার স্বাক্ষর জাল করে ব্র্যান্ডটির সঙ্গে চুক্তি করেন। এমনকি আথিয়া ও তার স্বামী কেএল রাহুলের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ।

২০২৩ সালে সংশ্লিষ্ট সংস্থায় যোগ দেওয়ার পর থেকেই ঋষভের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। যোগদানের পরপরই মায়ের চিকিৎসার কথা বলে তিনি ১৫ লাখ রুপি ঋণ নেন। পরবর্তীতে অভিনেত্রী দিয়া মির্জাকে দিয়ে বিজ্ঞাপনের কাজ করানোর নাম করে ৬২ লাখ রুপি হাতিয়ে নেওয়ার চেষ্টাও করেন তিনি। সব মিলিয়ে কোটি টাকার এই জালিয়াতির কেসে বর্তমানে পুলিশি হেফাজতে থাকা এই তিন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে; আর এই সংকটে নাম জড়িয়ে আলোচনায় চলে এলেন সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।