শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বচ্চন পরিবারের পরিচয়ে আপত্তি অমিতাভের নাতির

প্রকাশিত - ০৬ জানুয়ারি, ২০২৬   ০৫:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের মেয়ের একমাত্র ছেলে অভিনেতা অগস্ত্যা নন্দা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, বচ্চন পরিবারের উত্তরাধিকার বহন করার অধিকার তার নেই, বরং নিজের বাবার পরিচয়কেই বড় করে দেখেন তিনি। 

অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন নন্দা ও নিখিল নন্দার ছেলে অগস্ত্যা। তারকা পরিবারের সন্তান হওয়ায় বাড়তি কোনো চাপ অনুভব করেন কি না- এমন প্রশ্নের জবাবে অগস্ত্যা বলেন, আমি একটুও চাপ অনুভব করি না। কারণ আমি জানি, এই ঐতিহ্য বহন করার অধিকার আমার নেই। আমার পদবি ‘নন্দা’। আমি প্রথমে আমার বাবার সন্তান; তাই তাকে গর্বিত করার দিকেই আমি সবচেয়ে বেশি মনোযোগ দিই।

পরিবারের অন্যান্য সদস্যদের অভিনয় পছন্দ করলেও নিজেকে তাদের উত্তরসূরী হিসেবে পরিচয় দিতে আপত্তি এই তরুণ অভিনেতার। অগস্ত্যা জানান, তিনি বচ্চন পরিবারের ঐতিহ্যের চেয়ে নিজের বাবার রেখে যাওয়া আদর্শ ও পরিচয় এগিয়ে নেওয়ার দিকেই বেশি মনযোগী। অগস্ত্যা জানান, তিনি বচ্চন পরিবারের ঐতিহ্যের চেয়ে নিজের বাবার রেখে যাওয়া আদর্শ ও পরিচয় এগিয়ে নেওয়ার দিকেই বেশি মনযোগী। অন্যের ওপর নির্ভর না করে নিজের কাজ দিয়েই স্বতন্ত্র পরিচয় গড়তে চান তিনি। চলতি বছরের ১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অগস্ত্যা নন্দা অভিনীত সিনেমা ‘ইক্কিস’। শ্রীরাম রাঘবনের পরিচালনায় এই ছবিতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। এর আগে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে তার অভিষেক হয়েছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।