শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মুসলিম নাগরিকদের বাংলাদেশি বলে নির্যাতন

প্রকাশিত - ০৬ জানুয়ারি, ২০২৬   ০৪:২৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি শাসিত রাজ্যগুলোতে নির্যাতনের শিকার হচ্ছেন ভারতের মুসলিম নাগরিকরা। বাংলাদেশি ট্যাগ দিয়ে তাদের ওপর চালানো হচ্ছে নির্মমতা। এতে অনেকে ভয়ে নিজ রাজ্যে ফিরে আসছেন। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া মঙ্গলবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, ওড়িশাসহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমদের ওপর চলা নির্যাতন থামানো যাচ্ছে না। এতে করে ভয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মানুষ তাদের নিজ রাজ্যে ফিরে আসছেন।

এরফলে তারা কাজকর্ম হারিয়ে বেকার হয়ে পড়ছেন। এরমধ্যে সর্বশেষ নির্মমতার শিকার হয়েছেন ইজাজ আলী নামে এক ব্যক্তি। তিনি ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতেন। গত রোববার কিছু হিন্দুত্ববাদী গিয়ে তাকে ও তার সাথে থাকা অন্যান্যদের বাংলাদেশি ট্যাগ দিয়ে মারধর করে। এতে করে তার একটি হাত ভেঙে গেছে। সহিংসতার কারণে ওড়িশা ছাড়াও ছত্রিশগড় এবং এর পার্শ্বর্তী রাজ্যগুলোতে থাকা মুসলিমরা ভয়ে কাজে যাচ্ছেন না। তারা আশঙ্কা করছেন যে কোনো সময় তাদেরে ওপর হামলা চালানো হবে।

ওড়িশার সম্বলপুরের পরিস্থিতি এতটাই খারাপ যে, ইজাজ আলী নামে ওই ব্যক্তিকে নির্যাতন করে হাত ভেঙে দেওয়ার পর সেখানে ছুটে যেতে হয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীকে। তিনি সেখানে থাকা বাঙালি শ্রমিকদের সঙ্গে দেখা করে তাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। ২৭ বছর বয়সী ইজাজ আলী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ানের বাসিন্দা। দুই মাস আগে তিনি কাজের সন্ধানে ওড়িশার সম্বলপুরে যান এবং সেখানে রাজমিস্ত্রির কাজ করছিলেন।

কিন্তু গত সপ্তাহে হিন্দুত্ববাদীদের একটি দল সেখানে তার থাকার ঘরে জোরপূর্বক প্রবেশ করে। তাদের কাছে আধার ও ভোটার কার্ড দেখতে চায়। এগুলো দেখানোর পরও বাংলাদেশি হিসেবে অভিহিত করে তাকে ও তার সঙ্গে থাকা অন্যান্যদের লোহার রড দিয়ে ব্যাপক মারধর করে। নির্যাতনের বর্ণনা দিয়ে এজাজ আলী বলেছেন, “আমি রাজমিস্ত্রির কাজ করি। পশ্চিমবঙ্গে কাজ করলে দৈনিক ৪০০ রুপি পাই, কিন্তু বাইরে কাজ করলে পাওয়া যায় এক হাজার রুপি। আমিসহ আরও ১৫ জন দুই মাস আগে এক লেবার কন্ট্রাক্টরের মাধ্যমে সম্বলপুরে গিয়েছিলাম একটি ভবন নির্মাণে কাজ করতে।”

তিনি বলেন “আমরা দিনে কাজ করতাম। সন্ধ্যার পর নিজেদের জন্য রান্না করতাম। গত সপ্তাহে গেরুয়া রঙের পোশাক পরা ও মাথায় তিলক থাকা সাতজনের একটি দল আমাদের রুমে গিয়ে আধার ও ভোটার কার্ড চায়। আমরা তাদের কার্ড দেখাই। কিন্তু যখন দেখতে পায় আমরা মুসলিম, তারা বলে ‘তোমরা বাংলাদেশি, ভারতীয় নয়’। এ বলে আমাদের রড দিয়ে মারা শুরু করে। আমরা বাঁচার জন্য চিৎকার করি এবং কোনোভাবে সেখান থেকে পালাতে পারি। তারা আমাদের অর্থ, মোবাইল ফোন সব নিয়ে গেছে। যখন বাড়িতে এ খবর জানাই, তখনই আমাকে ফিরে আসতে বলে তারা। আমি জানি না এখন আমি কি করব।”

ছত্রিশগড়ে ঠিক একই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তিন মুসলিম। তারাও মুর্শিদাবাদের বাসিন্দা। ২৮ বছর বয়সী ইয়াদুল, ৩০ বছর বয়সী নিয়ামুল এবং ৬৫ বছর বয়সী হানিফকে রাজ্যটির নারায়ণপুর নামে একটি শহরে ব্যাপক নির্যাতন করা হয়। তারা বলেছেন, অর্ডার আনতে নারায়ণপুর যাওয়ার সময় তাদের মহাসড়কে আটকায় আটজনের একটি দল। এ সময় আধার কার্ড দেখতে চায় তারা। কার্ডে যখন ওই হামলাকারীরা দেখতে পায় তারা মুসলিম, এরপর তাদের সেখানেই ব্যাপক নির্যাতন করা হয়।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।