২৪ ঘণ্টা অনলাইন : ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন তিনি তার নোবেল পুরস্কার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করতে চান। গতকাল সোমবার (৫ জানুয়ারি) সিন হেনিতির ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ প্রস্তাব দেন। গত বছর শান্তিতে নোবেল জেতেন মাচাদো। এ পুরস্কার পাওয়ার জন্য ব্যাপক চেষ্টা করেছিলেন ট্রাম্প। কিন্তু তাকে না দিয়ে এটি তুলে দেওয়া হয় মাচাদোর হাতে।
পুরস্কার ঘোষণার সময় নিজ দেশে পালিয়ে থাকলেও এটি গ্রহণ করতে সাগর পাড়ি দিয়ে লুকিয়ে নরওয়ের অসলোতে উপস্থিত হয়েছিলেন তিনি। জানা গেছে, মাচাদো শান্তি পুরস্কার গ্রহণ করায় ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। এ কারণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র ক্ষমতাচ্যুত করলেও মাচাদোকে কোনো দায়িত্ব দেননি ট্রাম্প। যদিও মাচাদোর নেতৃত্বেই ২০২৪ সালের নির্বাচনে বিরোধী দল জয়ী হয়েছিল বলে ধারণা করা হয়। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের দুজন কর্মকর্তা গতকাল সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে জানান, মাচাদো নোবেল পুরস্কার গ্রহণ করে ট্রাম্পকে দূরে সরিয়ে দিয়েছেন। যদি তিনি এ পুরস্কার গ্রহণ না করে এটি ট্রাম্পকে দিয়ে দিতেন তাহলে তিনি আজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট থাকতেন।
এক কর্মকর্তা বলেন, “যদি তিনি নোবেল প্রত্যাখ্যান করে বলতেন ‘এটি আমি নিতে পারব না। কারণ এ পুরস্কার ট্রাম্পের’ তাহলে মাচাদো আজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট থাকতেন।” অপর কর্মকর্তা বলেছেন, নোবেল গ্রহণ করে মাচাদো ‘পাপ’ করেছেন। যা এখন তাকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিয়েছে। ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগ করার প্রস্তাব দিয়ে মাচাদো বলেন, “যদিও এখনো ট্রাম্পকে আমি পুরস্কারটি দিইনি। আমি খুবই খুশি হবো যদি ব্যক্তিভাবে তাকে বলতে পারি যে, আমরা ভেনেজুয়েলার নাগরিকরা বিশ্বাস করি, কারণ এ পুরস্কারটি ভেনেজুয়েলার নাগরিকদের, আমরা অবশ্যই ট্রাম্পকে এটি দিতে চাই। তার সঙ্গে এ পুরস্কার ভাগ করে নিতে চাই।” গত শনিবার মধ্যরাতে মাদুরোকে ভেনেজুয়েলা থেকে অপহরণ করে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের সেনারা। এর কয়েক ঘণ্টা পর মাচাদো একটি পোস্টে বলেন, তারা এখন ভেনেজুয়েলার ক্ষমতা নিতে প্রস্তুত। কিন্তু ক্ষমতার জন্য উদগ্রীব হয়ে থাকা মাচাদোর এ আশায় ‘পানি ঢেলে’ দেন ট্রাম্প। তিনি বলেন, মাচাদোর ভেনেজুয়েলাকে শাসন করার ক্ষমতা নেই। কারণ ভেনেজুয়েলার মানুষ তাকে শ্রদ্ধা করে না।” মাচাদোর কাছের একটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের এমন বক্তব্য দেখে মাচাদো বেশ অবাক একইসঙ্গে কষ্ট পেয়েছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।