শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ বছর পর আসছে ‘নায়ক’ এর সিক্যুয়েল

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৬   ০৩:০১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘ ২৫ বছর পর পর্দায় ফিরছে বলিউডের অনিল কাপুর অভিনীত জনপ্রিয় সিনেমা ‘নায়ক: দ্য রিয়াল হিরো’। ২০০১ সালে মুক্তি পাওয়া এই রাজনৈতিক থ্রিলার ছবির দ্বিতীয় কিস্তি বা ‘নায়ক টু’ নির্মাণের ঘোষণা এসেছে। তবে নতুন এই কিস্তিতে মূল চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘নায়ক টু’ সিনেমার কাজ বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। ছবির পরিচালক দীপক মুকুট খবরটি নিশ্চিত করেছেন। সঙ্গে জানিয়েছেন, এবারের কিস্তিতে অনিল কাপুর সহ-প্রযোজক হিসেবে যুক্ত থাকছেন। তবে অনিল কাপুরকে সেই কালজয়ী ‘শিবাজী রাও’ চরিত্রে দেখা যাবে কি না, তা নিয়ে পরিচালক এখনো স্পষ্ট কোনো তথ্য দেননি। নির্মাতা জানান, ছবির কাস্টিং নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, তবে প্রজেক্টটি নিয়ে বড় পরিকল্পনা চলছে।

২০০১ সালে মুক্তি পাওয়া এস শঙ্কর পরিচালিত ‘নায়ক’ সিনেমাটি সে সময় বক্স অফিসে বিপুল সাফল্য পায়। সাংবাদিক থেকে এক দিনের মুখ্যমন্ত্রী হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার গল্পটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। ছবিতে অনিল কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন রানি মুখার্জি। দীর্ঘ আড়াই দশক পর সিক্যুয়ালের খবর আসায় দর্শকদের মাঝে আগ্রহ কাজ করছে। যদিও অনিল কাপুর নিজে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।