শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাজ করতে গিয়ে অনেক সম্পর্ক তৈরি হয়’

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৬   ০২:৪৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের পর্দায় তাদের রসায়ন আজও দর্শকদের চোখে ভাসে। ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার সেই অনস্ক্রিন ম্যাজিক বাস্তবেও রূপ নিয়েছিল গভীর বন্ধুত্বে। তবে সেই বন্ধুত্বই একসময় প্রিয়াঙ্কার জন্য কাল হয়ে দাঁড়ায়। বলিপাড়ার অলিগলি ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখেও রটেছিল তাদের প্রেমের গুঞ্জন। 

আর সেই গুঞ্জনের জেরে প্রিয়াঙ্কাকে যেভাবে কটাক্ষের শিকার হতে হয়েছিল, তা নিয়ে দীর্ঘ সময় পর মুখ খুলেছিলেন বলিউড বাদশা। সম্প্রতি শাহরুখের একটি পুরনো সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে। সেখানে প্রিয়াঙ্কার প্রতি নিজের অগাধ সম্মান এবং তাকে নিয়ে হওয়া ট্রল বা সমালোচনার বিপরীতে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে বাদশাহকে।

শাহরুখ খান বলেছিলেন, ‘সবচেয়ে খারাপ লাগে যখন আমার সঙ্গে কোনো নারী কাজ করার পর তার দিকে আঙুল তোলা হয়। প্রিয়াঙ্কাকে যেভাবে অসম্মান করা হচ্ছে, তা সত্যিই দুঃখজনক। আমি নারীদের সম্মান করি, আর প্রিয়াঙ্কাকে করা এই আচরণ অত্যন্ত অমর্যাদাকর।’ বলিউডে একসময় গুঞ্জন ছিল, প্রিয়াঙ্কার সঙ্গে বিশেষ সম্পর্কের কারণেই নাকি শাহরুখের দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়েছিল। এমনকি প্রভাবশালী মহলের চাপে পড়ে প্রিয়াঙ্কাকে একপ্রকার বলিউড ছাড়তে বাধ্য করা হয়েছিল বলেও ধারণা করেন অনেকে। এই প্রসঙ্গে শাহরুখ জানিয়েছিলেন, প্রিয়াঙ্কা তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ এবং তার মনের খুব কাছের। 

তার কথায়, ‘ও আমার অন্যতম সেরা বন্ধু। কাজ করতে গিয়ে অনেক সম্পর্ক তৈরি হয়, কিন্তু অহেতুক গুজবের কারণে সেই সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। ও একটি ছোট্ট মেয়ে। মিস ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড থেকে শুরু করে আজ পর্যন্ত ওর যে সফর, সেখানে ও কঠোর পরিশ্রম করেছে। ক্যামেরার সামনে ও পেছনে- দুই জায়গাতেই আমরা চমৎকার কিছু সময় কাটিয়েছি। বন্ধু হিসেবে যখন দেখি তাকে নিয়ে বাজে কথা হচ্ছে, তখন খারাপ লাগাটাই স্বাভাবিক।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।