শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় সিয়াম, থাকবেন সুস্মিতাও

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৬   ০২:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আসন্ন ঈদে নতুন সিনেমা ‘রাক্ষস’ নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এই সিনেমার শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে দেশের বাইরে। খবর পাওয়া গেছে, গত রোববার (৪ জানুয়ারি) রাতে সিনেমার একটি বড় অংশের শুটিং করতে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছে ‘রাক্ষস’ টিম। 

নির্মাতা সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, শ্রীলঙ্কায় টানা দুই সপ্তাহ সিনেমাটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের চিত্রায়ন করা হবে। গত মাসে ঢাকায় সিনেমাটির কাজ শুরু হয়েছিল, যার প্রথম লুকে সিয়ামের ভিন্নধর্মী উপস্থিতি ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। শ্রীলঙ্কায় কাজ শেষ করে ইউনিট আবার ঢাকায় ফিরবে। বাকি অংশের শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে সিনেমাটি রোজার ঈদে মুক্তির জন্য চূড়ান্ত করা হবে।

এদিকে, ‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। ২০২১ সালে ‘প্রেম টেম’ দিয়ে টালিউডে ক্যারিয়ার শুরু করা সুস্মিতা এর আগে ‘চেঙ্গিজ’ ও ‘মানুষ’র মতো বড় বাজেটের সিনেমায় অভিনয় করেছেন। কিছুদিন ধরে দুবাইতে বেশ ব্যস্ততার মাঝে ছিলেন সুস্মিতা। বর্তমানে নাকি ভারতে অবস্থান করছেন; তবে কয়েক দিনের মধ্যেই শ্রীলঙ্কায় শুটিং ইউনিটের সঙ্গে যোগ দেবেন- এমনটাই জানা গেছে।

গত মাসে ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সুস্মিতা জানান, সিনেমার বলিষ্ঠ গল্পের কারণেই তিনি এতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বলেছিলেন, গল্পটি শুনে আমি মুগ্ধ হই। এখানে নায়িকার অনেক কিছু করার সুযোগ আছে। নিজের সেরাটা দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করব। প্রথমবার বাংলাদেশের সিনেমায় কাজ করা আমার জন্য বড় প্রাপ্তি। অ্যাকশন ও ভায়োলেন্সের মিশেলে নির্মিত হতে যাওয়া এই সিনেমায় দেখা যাবে একটি বিশেষ প্রেমের গল্প, যার পরিণামে সিয়ামের চরিত্রটি ‘রাক্ষস’ হয়ে ওঠে। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিতে আরও অভিনয় করছেন বাপ্পারাজ ও আলীরাজসহ অনেকে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।