শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জয়শঙ্করকে খোলা চিঠি দিলেন বেলুচ স্বাধীনতাকামী নেতা

প্রকাশিত - ০৩ জানুয়ারি, ২০২৬   ০২:৫০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্করে উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের স্বাধীনতাকামী নেতা মির ইয়ার বালোচ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠির সেই অনুলিপি পোস্টও করেছেন তিনি। খোলা চিঠিতে মির ইয়ার বালোচ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও জনগণকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, গত বছর মে মাসে পাকিস্তানের সেনাবাহিনী ও জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর পরিচালিত অভিযান অপারেশন সিঁদুরের প্রতি সমর্থন জানিয়েছেন এবং চীন ইস্যুতে সতর্কবার্তা দিয়েছেন। চীনের হুমকি মোকাবিলায় ভারতের সঙ্গে বেলুচিস্তানের স্বাধীনতাকামী শক্তি একসঙ্গে কাজ করতে চায় বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

চিঠিতে মির ইয়ার বালোচ লিখেছেন, “সম্মানিত ড. জয়শঙ্কর জী, রিপাবলিক অব বেলুচিস্তানের ৬ কোটি মানুষের পক্ষ থেকে আমরা ভারতের ১৪০ কোটি মানুষ, পার্লামেন্টের উভয়ক্ষ, সংবাদমাধ্যম, সুশীল সমাজ এবং সব সম্মানিত ব্যক্তিকে ইংরেজি ২০২৬ সালের শুভেচ্ছা জানাচ্ছি। ভারতের সঙ্গে বেলুচিস্তানের হাজার বছরের ঐতিহাসিক, সংস্কৃতিগত, অর্থনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক, প্রতিরক্ষাসহ বহুমুখী বন্ধন রয়েছে। বেলুচিস্তানের হিংলাজ মাতার মন্দির এই বন্ধনের সবচেয়ে সেরা প্রমাণ।” “পেহেলগামে জঙ্গী হামলার জবাব দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার গত বছর পাকিস্তানের জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠী ও সেনাবাহিনীর বিরুদ্ধে অপারেশন সিঁদুর নামে যে সামরিক অভিযান পরিচালনা করেছিল, আমরা সেই অভিযানকে পূর্ণ মাত্রায় সমর্থন জানিয়েছি। এই অভিযান ছিল দৃষ্টান্তমূলক সাহস, আঞ্চলিক নিরাপত্তা এবং ন্যায়বিচারের এক অনন্য উদারহারণ।” “বেলুচিস্তানের জনগণ গত ৭৯ বছর ধরে পাকিস্তানের রাষ্ট্রীয় দখলদারিত্ব, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপুষ্ট সন্ত্রাসবাদ এবং মানবতাবিরোধী ভয়াবহ সহিংসতা সহ্য করছে। এখন সময় এসেছে এই ভয়াবহ নিপীড়ণবাদীদের সমূলে উচ্ছেদ করার এবং আমাদের জাতির সার্বভৌমত্ব ও স্থায়ী শান্তির নিশ্চয়তা অর্জন করার।”

“বেলুচিস্তানের জনগণের পক্ষ থেকে আমরা শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন, বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা, ভবিষ্যতের জ্বালানি চ্যালেঞ্জ এবং নিরাপত্তাজনিত গোপন হুমকি প্রশমনের মাধ্যমে বন্ধুত্ব, আস্থা এবং পারস্পরিক স্বার্থ বৃদ্ধিতে ভারত এবং তার সরকারের প্রতি আমাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছি। আমরা মনে করি এখন আমাদের মধ্যকার বাস্তবিক এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সময় এসেছে। কারণ ভারত এবং বেলুচিস্তানের সামনে যে হুমকি আছে, তা প্রকৃত এবং আসন্ন। দ্বিপাক্ষিক সম্পর্ককে কার্যকর করা ব্যতীত এই হুমকির মোকাবিলা সম্ভব নয়।” “কারণ আমরা লক্ষ্য করছি যে পাকিস্তান এবং চীনের মধ্যকার কৌশলগত জোট দিন দিন দৃঢ় হচ্ছে এবং এটি গভীরভাবে বিপজ্জনক। আমরা এই মর্মে আপনাদের সতর্ক করছি যে চীন ও পাকিস্তান সমন্বিত ভাবে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর তৈরি করছে এবং বর্তমানে এটি চূড়ান্ত পর্যায়ে আছে।”

“যদি বেলুচিস্তানের প্রতিরক্ষা ও স্বাধীনতা বাহিনীর সক্ষমতা আরও জোরদার না করা হয় এবং দীর্ঘদিনের রীতি অনুসারে যদি তাদের উপেক্ষা করা অব্যাহত থাকে, তাহলে ধারণা করা যায় যে চীন কয়েক মাসের মধ্যেই বেলুচিস্তানে তার সামরিক বাহিনী মোতায়েন করতে পারে। ৬ কোটি মানুষ অধ্যুষিত বেলুচিস্তানে জনগণের ইচ্ছা ছাড়াই চীনা সেনাদের উপস্থিতি ভারত এবং বেলুচিস্তান উভয়ের ভবিষ্যতের জন্য এক অকল্পনীয় হুমকি এবং চ্যালেঞ্জ তৈরি করবে।” প্রসঙ্গত, মির ইয়ার বালোচ বেলুচিস্তানের প্রথম সারির স্বাধীনতাকামী নেতা। রাজনীতির পাশাপাশি তিনি লেখালেখি, ফ্রিল্যান্স সাংবাদিকতা এবং মানবাধিকার নিয়েও কাজ করেন তিনি। গত ১৩ মে স্বাধীনতার এক ঘোষণায় তিনি বলেছিলেন, “আজ থেকে বেলুচিস্তান আর পাকিস্তানের অংশ নয়।”

সূত্র : এনডিটিভি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।