শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে নিহত ২

প্রকাশিত - ০৩ জানুয়ারি, ২০২৬   ০২:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভূমিকম্পটির উৎপত্তি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোসের কাছে, পর্যটন শহর আকাপুলকোর উপকূলবর্তী এলাকায়। রাজধানী মেক্সিকো সিটিসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। মেক্সিকোয় স্থানীয় সময় শুক্রবার সকালে যে ভূমিকম্প হয়েছে, তাতে এখন পর্যন্ত ২ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে এবং আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। এছাড়া অন্তত ৫০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

মেক্সিকোর ভূকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভে এবং যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুসারে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭ টা ৫৮ মিনেটে ঘটেভে ভূমিকম্প। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরে ভূপৃষ্টের ৩৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। সান মার্কোস শহরটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত পর্যটন শহর আকাপুলকো থেকে ৯২ কিলোমিটার দূরে।

গুয়েরেরোর গভর্নর এভলিন সালগাদো জানিয়েছেন, তার রাজ্যে সান মার্কোস শহরের কাছে ৫০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। ভূমিকম্পের সময় বাড়ির ছাদ ধসে নিহত হয়েছেন তিনি। এছাড়া যে ১২ জন আহত হয়েছেন, তারা সবাই গুয়েরেরো রাজ্যের। আর রাজধানী মেক্সিকো সিটির মেয়র কার্লা ব্রুগাদা জানিয়েছেন, ভূমিকম্পের প্রাথমিক ধাক্কা কেটে যাওয়ার পর উদ্ধার তৎপরতা চালানোর সময় একটি ভবনের দোতলা থেকে পড়ে গিয়ে মারা গেছেন এক ব্যক্তি। তার বয়স ছিল ৬০ বছর।

মেয়র ব্রুগাদা আরও জানান, মূল ভূমিকম্পের পরও একাধিক আঘাত অনুভূত হচ্ছে, যা নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তিনি নগরবাসীকে শান্ত থাকার পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর ধসের ঝুঁকি থাকায় রাজধানীতে অন্তত দুটি বড় কাঠামো মূল্যায়ন করা হচ্ছে। সেই সঙ্গে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ৩৪টি ভবন ও ৫টি বাড়ি সরেজমিন পরিদর্শনও করা হচ্ছে।

মেক্সিকোর জাতীয় বেসামরিক প্রতিরক্ষা বিভাগ নাগরিকদের জরুরি ব্যাকপ্যাক প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে। ব্যাকপ্যাকের মধ্যে টর্চলাইট, ব্যাটারিচালিত রেডিও, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, উষ্ণ পোশাক এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের ফটোকপি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিকম্পের সময় মেক্সিকো সিটি ও অন্যান্য শহরের বহু বাসিন্দা এবং পর্যটক ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় নেমে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন ভবন কাঁপছে। ভূমিকম্পের সময় দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম সংবাদ সম্মেলনে ছিলেন। ভিডিওতে তাকে ‘এটি কাঁপছে’ বলতে শোনা যায় এবং সঙ্গে সঙ্গে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে। উল্লেখ্য, ১৯৮৫ সালের ভয়াবহ ভূমিকম্পে মেক্সিকোতে ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

সূত্র : বিবিসি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।