শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভালোবাসা সব জয় করতে পারে’

প্রকাশিত - ০১ জানুয়ারি, ২০২৬   ০৩:৫৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গত বছরের শুরুতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় নড়ে বসেছিল মুম্বাই। শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল। ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল পুরো পরিবার। বছরের শুরুটা কান্নাকাটি আর প্রার্থনার মধ্যে দিয়ে কেটেছিল। বছরের শেষে সেই স্মৃতিচারণ করে আবেগপ্রবণ হয়ে পড়লেন কারিনা কাপুর খান।

সাইফের সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়ে কারিনা লেখেন, ‘বছরের শেষ দিনে আমরা চলে এসেছি, ২০২৫ সালটা আমাদের জন্য খুব কঠিন ছিল। আমাদের সন্তান ও পুরো পরিবারের জন্যই এই বছরটা সহজ হয়নি। কিন্তু আমরা মাথা উঁচু করে হাসতে হাসতে এই বছরটা পার করেছি।’ 

‘আমরা অনেক কেঁদেওছি। প্রার্থনা করেছি। আর আজ আমরা এখানে। ২০২৫ শিখিয়েছে, মানুষ সত্যিই নির্ভীক। এও বুঝেছি, ভালোবাসা সব জয় করতে পারে এবং আমরা যা ভাবি, তার চেয়ে অনেক বেশি সাহসী আমাদের সন্তানেরা।’

সাইফের ঘটনায় উদ্বিগ্ন ছিলেন অনুরাগীরাও। তাই কারিনা লিখেছেন, ‘ধন্যবাদ অনুরাগীদের ও বন্ধুদের। তারা আমাদের পাশে ছিলেন। আর সবার উপরে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। ২০২৬-এ আমরা নতুন উদ্যম ও বিশ্বাস, কৃতজ্ঞতা ও ইতিবাচকতা নিয়ে প্রবেশ করছি।’

কিছু দিন আগেই সাইফের উপর হামলার ঘটনা নিয়ে কন্যা সারা আলি খান বলেছিলেন, ‘পুরো পরিস্থিতি আরও খারাপ হতে পারত। শেষপর্যন্ত সব ঠিক আছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের জীবন কতটা মূল্যবান, এই ঘটনা সেটা মনে করিয়ে দিয়েছে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।