শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাদের জন্য দোয়া করবেন’

প্রকাশিত - ০১ জানুয়ারি, ২০২৬   ০৩:৫২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের পর থেকেই বিনোদন জগতে তার পথচলা শুরু। এরপর র‍্যাম্প মডেলিং থেকে শুরু করে রুপালি পর্দায় ‘চোরাবালি’ ছবির মাধ্যমে নজর কেড়েছেন ভক্তদের। তবে পেশাদার জীবনের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই তারকা।

নতুন বছরের আগমনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন পিয়া। ফেলে আসা বছরের নানা ঘটনাপ্রবাহ এবং চড়াই-উতরাইয়ের স্মৃতি স্মরণ করে নিজের ফেসবুক হ্যান্ডেলে মনের কথা প্রকাশ করেছেন তিনি। পিয়া লেখেন, ‘নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। বিগত বছরের জন্য আমি কৃতজ্ঞ। বছরটি অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে, যার মধ্যে আমার বাবার মৃত্যু ছিল সবচেয়ে বড় শোক।’

পাশাপাশি এই বছরে নিজের কিছু ইতিবাচক কাজের স্মৃতির কথাও বলেন তিনি। পিয়ার কথায়, ‘তবুও আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞ থাকতে পেরেছি। কারণ আমরা আমাদের সন্তান, নিজেদের এবং আমাদের চারপাশের কিছু মানুষ ও পশুপাখির জন্য কিছু করতে পেরেছি। মহান আল্লাহর কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।’ পোস্টের শেষে জীবনের নতুন যাত্রায় ভক্তদের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করে তিনি লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।’ প্রসঙ্গত, শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়া জান্নাতুল। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি। হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করতেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।