শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নেটফ্লিক্সে ঝড় তুলেছে ‘স্ট্রেঞ্জার থিংস’

প্রকাশিত - ০১ জানুয়ারি, ২০২৬   ০২:৫৩ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : নতুন বছরের শুরুতেই বিশ্বজুড়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ঝড় তুলেছে জনপ্রিয় সায়েন্স ফিকশন হরর সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১ জানুয়ারি ভোরে মুক্তি পেয়েছে এই সিরিজের পঞ্চম তথা চূড়ান্ত সিজনের অন্তিম পর্বটি। এর মধ্য দিয়ে পর্দা নামলো হকিন্স শহরের এক রোমাঞ্চকর অধ্যায়ের।

দীর্ঘদিন ধরেই দর্শকদের মনে প্রশ্ন ছিল, হকিন্স শহরের ওপর নেমে আসা সব অতিপ্রাকৃত ঘটনার পেছনে কি সত্যিই ভেকনা দায়ী? নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার শক্তি? সিরিজের এই শেষ পর্বে সেই অমীমাংসিত রহস্যের জট খুলেছেন নির্মাতারা।

গল্পের কেন্দ্রে থাকা এল , মাইক, উইল, ডাস্টিন এবং লুকাসরা কি শেষ পর্যন্ত ভেকনার মরণকামড় থেকে পৃথিবীকে রক্ষা করতে পারবে? আপসাইড ডাউনের ভয়াবহতা কাটিয়ে তারা কি ফিরতে পারবে স্বাভাবিক জীবনে? এই সিজনে দর্শকদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের জায়গা ছিল নিখোঁজ হলি উইলার।

সে কি শেষ পর্যন্ত নিজের বাড়িতে ফিরে আসতে সক্ষম হবে? এ সব প্রশ্নের উত্তর মিলেছে সিরিজের এই টানটান উত্তেজনার শেষ পর্বে। ২০১৬ সালে শুরু হওয়া এই যাত্রা গত কয়েক বছরে বিশ্বজুড়ে এক বিশাল ফ্যানবেজ তৈরি করেছে।

দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আবেগ, রোমাঞ্চ আর রহস্যের সংমিশ্রণে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর এই সমাপ্তি নেটফ্লিক্সের ইতিহাসে এক নতুন মাইলফলক সৃষ্টি করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। হকিন্সের সেই বন্ধুদের শেষ লড়াই দেখতে এখন পর্দার সামনে হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।