২৪ ঘণ্টা অনলাইন : পর্দার ‘জয়-বীরু’র সেই কালজয়ী বন্ধুত্ব আজও সিনেমাপ্রেমীদের হৃদয়ে অমলিন। শোলে সিনেমার সেই অকৃত্রিম ‘দোস্তি’র রেশ নিয়ে এবার জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) মঞ্চে এক আবেগঘন পরিবেশ তৈরি করলেন শাহেনশাহ অমিতাভ বচ্চন। উপলক্ষ ছিল কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর শেষ সিনেমা ‘ইক্কিশ’-এর প্রচারণা।
সম্প্রতি এই বিশেষ পর্বের একটি প্রমো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যায় প্রিয় বন্ধু ধর্মেন্দ্রর স্মৃতিতে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছেন অমিতাভ। নতুন বছরে মুক্তি পেতে যাওয়া ‘ইক্কিশ’ ছবির প্রচারণায় যোগ দিয়েছিলেন পরিচালক শ্রীরাম রাঘবন, অভিনেতা জয়দীপ অহলওয়াট এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।
স্মৃতিচারণা করতে গিয়ে অমিতাভ বচ্চন বলেন, ‘ইক্কিশ ছবিটি আমাদের সবার কাছে এক অমূল্য সম্পদ। ধর্মেন্দ্র এমন একজন মানুষ, যিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শিল্পের সাধনা করে গিয়েছেন। তিনি কেবল আমার বন্ধুই নন, তিনি আমার পরিবারের একজন সদস্য। ধর্মেন্দ্র আসলে কোনো একজন ব্যক্তি নন, তিনি একটি আবেগ। আর আবেগ কখনো হারিয়ে যায় না, তা সারা জীবন আমাদের সাথে থাকে।’
অনুষ্ঠানে পরিচালক শ্রীরাম রাঘবন তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘আমি সত্যিই নিজেকে ধন্য মনে করছি যে ধর্মেন্দ্রর মতো একজন মহাতারকার সাথে কাজ করতে পেরেছি। ‘ইক্কিশ’ তার ক্যারিয়ারের শেষ কাজ হয়ে থাকবে, এটা আমার জন্য বড় পাওয়া।’ অভিনেতা জয়দীপ অহলওয়াটও কথায়, ‘এত বড় মাপের একজন অভিনেতা হওয়া সত্ত্বেও তার মাঝে কোনো অহংকার ছিল না। সবার সাথে অতি সহজেই মিশে যেতেন তিনি।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।